নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। তবে এই সময়টায় তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশ নেবেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্স-এর হয়ে খেলতে যাচ্ছেন এই বাঁহাতি পেসার। এ জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে দুই দফায় অনাপত্তি সনদ (এনওসি) দিয়েছে। আগামী ২৬ মার্চ শুরু হওয়া পিএসএলে তিনি প্রথম ধাপে খেলবেন ১২ এপ্রিল […]
ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। তবে এই সময়টায় তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশ নেবেন।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্স-এর হয়ে খেলতে যাচ্ছেন এই বাঁহাতি পেসার। এ জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে দুই দফায় অনাপত্তি সনদ (এনওসি) দিয়েছে।
আগামী ২৬ মার্চ শুরু হওয়া পিএসএলে তিনি প্রথম ধাপে খেলবেন ১২ এপ্রিল পর্যন্ত। এরপর দেশে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নেবেন।
ওয়ানডে সিরিজ শেষ করে ২৪ এপ্রিল আবার পিএসএলে যোগ দেবেন মোস্তাফিজ এবং দ্বিতীয় দফায় খেলবেন ৩ মে পর্যন্ত।
ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় সেটিকেই অগ্রাধিকার দিয়েছেন তিনি। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়া যাবে না।