নিরপরাধ হলে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকে স্বাগত জানাবেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ রাজধানীর পল্লবীতে বিদ্যানিকেতন স্কুলে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণকালে এ মন্তব্য করেন তিনি। আমিনুল হক বলেন, ‘সাকিব ও মাশরাফি বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার। একজন ক্রীড়াবিদ হিসেবে আমি মনে করি, তাদের বিরুদ্ধে থাকা মামলাসংক্রান্ত বিষয়গুলো রাষ্ট্রীয় […]
ছবি: সংগৃহীত
নিরপরাধ হলে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকে স্বাগত জানাবেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ রাজধানীর পল্লবীতে বিদ্যানিকেতন স্কুলে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণকালে এ মন্তব্য করেন তিনি।
আমিনুল হক বলেন, ‘সাকিব ও মাশরাফি বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার। একজন ক্রীড়াবিদ হিসেবে আমি মনে করি, তাদের বিরুদ্ধে থাকা মামলাসংক্রান্ত বিষয়গুলো রাষ্ট্রীয় সিদ্ধান্তের আওতায় পড়ে। তারা যদি আইনি প্রক্রিয়া মোকাবিলা করে নিরপরাধ প্রমাণিত হয়ে মাঠে ফেরেন, তাহলে তাদের আমরা স্বাগত জানাব।’
তিনি আরও বলেন, ‘আপনারা দেশে এসে যেসব মামলা রয়েছে, সেগুলোর মোকাবিলা করুন। যদি নিরপরাধ হন এবং সবকিছু পরিষ্কার করে মাঠে ফেরেন, আমরা শতভাগ নমনীয় থাকব এবং আপনাদের স্বাগত জানাব।’
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিদেশ থেকে আর দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। তাকে একটি হত্যা মামলায় হুকুমের আসামি করা হয়েছে। অন্যদিকে দেশে থাকলেও আড়ালে আছেন মাশরাফি বিন মুর্তজা। তার নড়াইলের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং তার বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক একাধিকবার সাকিব-মাশরাফির বিষয়ে বক্তব্য দিয়েছেন। এরই মধ্যে সাকিবকে আবার জাতীয় দলে ফেরাতে তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।