সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৫:৩৩ অপরাহ্ন, ১৯ মে ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের বিমান ধরছে ব্রাজিল

নেইমার জুনিয়র কি বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন— গত কয়েকদিন ধরে ব্রাজিল সমর্থকদের সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল এটি। সেই জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ২০২৬ বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিল দলে জায়গা পেয়েছেন এই তারকা ফরোয়ার্ড। সোমবার (১৮ মে) গভীর রাতে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন। প্রায় দুই বছরের বেশি সময় পর […]

নেইমারকে নিয়েই বিশ্বকাপের বিমান ধরছে ব্রাজিল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নেইমার জুনিয়র কি বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন— গত কয়েকদিন ধরে ব্রাজিল সমর্থকদের সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল এটি। সেই জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ২০২৬ বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিল দলে জায়গা পেয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

সোমবার (১৮ মে) গভীর রাতে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন। প্রায় দুই বছরের বেশি সময় পর আবারও জাতীয় দলে ফিরলেন নেইমার।

২০২৩ সালে সর্বশেষ ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। এরপর গুরুতর এসিএল ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়। ইনজুরি কাটিয়ে ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলে আর খেলা হয়নি। তাই এবারের স্কোয়াড ঘোষণাকে অনেকেই নেইমারের প্রত্যাবর্তন হিসেবে দেখছেন।

দল ঘোষণার অনুষ্ঠানে আক্রমণভাগের খেলোয়াড়দের নাম বলার সময় নেইমারের নাম উচ্চারণ করতেই উপস্থিত দর্শকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। কয়েক মুহূর্ত থেমে যেতে হয় আনচেলত্তিকেও।

গোলরক্ষক হিসেবে দলে জায়গা পেয়েছেন আলিসন, এডারসন এবং ওয়েভারটন। মিডফিল্ডে আছেন ক্যাসেমিরো, ব্রুনো গুমাইরেস, ফ্যাবিনিও ও লুকাস পাকুয়েতা।

আক্রমণভাগে নেইমারের সঙ্গে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, গাব্রিয়েল মার্তিনেল্লি, এন্দ্রিক ও ম্যাথিউস কুনিয়া।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: আলিসন, এডারসন, ওয়েভারটন

ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গাব্রিয়েল মাগালিয়াইস, ইবানেজ, লেও পেরেইরা, মার্কিনিয়োস

মিডফিল্ডার: ওয়েসলি, ব্রুনো গুমাইরেস, ক্যাসেমিরো, দানিলো সিনিয়র, ফ্যাবিনিও, লুকাস পাকুয়েতা

ফরোয়ার্ড: এন্দ্রিক, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগোর থিয়াগো, লুইস হেনরিক, ম্যাথিউস কুনিয়া, নেইমার জুনিয়র, রাফিনিয়া, রায়ান ও ভিনিসিয়াস জুনিয়র

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ