নারী বিপিএল আয়োজন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল, তবে তা এতদিন পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে নারীদের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই ঘোষণা দেয় সংস্থাটি। বিসিবি জানিয়েছে, প্রথমবারের মতো দেশে নারীদের জন্য ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে অংশ […]
ছবি: সংগৃহীত
নারী বিপিএল আয়োজন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল, তবে তা এতদিন পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে নারীদের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই ঘোষণা দেয় সংস্থাটি।
বিসিবি জানিয়েছে, প্রথমবারের মতো দেশে নারীদের জন্য ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে অংশ নেবে তিনটি দল। এই টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি উঠতি প্রতিভাবান ক্রিকেটাররাও অংশ নেবেন।
খেলোয়াড় নির্বাচন হবে ড্রাফট পদ্ধতিতে, যার মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের দল গঠন করবে। পাশাপাশি বিসিবির অনুমোদন সাপেক্ষে বিদেশি ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করার সুযোগও থাকছে, যা প্রতিযোগিতার মান আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।
টুর্নামেন্টের সময়সূচি, ভেন্যু ও অন্যান্য বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে বিসিবি।