সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৫:২২ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর হাত থেকে ৩০ মার্চ সম্মাননা পাবেন ১২৯ ক্রীড়াবিদ

‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে সরকার। বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা প্রদান, ক্রীড়া কার্ড চালু এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারীদের সম্মাননা ও সংবর্ধনা দেওয়ার অংশ হিসেবে প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে সম্মানিত করা হবে। আগামী ৩০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তারা এই […]

প্রধানমন্ত্রীর হাত থেকে ৩০ মার্চ সম্মাননা পাবেন ১২৯ ক্রীড়াবিদ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে সরকার। বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা প্রদান, ক্রীড়া কার্ড চালু এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারীদের সম্মাননা ও সংবর্ধনা দেওয়ার অংশ হিসেবে প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে সম্মানিত করা হবে। আগামী ৩০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তারা এই সম্মাননা গ্রহণ করবেন।

শনিবার (২৮ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

তিনি জানান, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহারে খেলাধুলার উন্নয়নে যে পরিকল্পনার কথা বলা হয়েছিল, তার বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ১২৯ জন ক্রীড়াবিদকে সম্মাননা দেওয়া হলেও আগামী ১ এপ্রিল থেকে মোট ৫০০ জন জাতীয় ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এই প্রাথমিক তালিকায় বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়রা অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে রয়েছে সদ্য এশিয়া আর্চারিতে স্বর্ণজয়ী কম্পাউন্ড পুরুষ দল, ফুটসাল নারী দল, বক্সিং, ইয়োগা, জিমন্যাস্টিকস, ক্যারম, সাঁতার, ভারোত্তোলন, উশু, প্যারা অ্যাথলেট, হুইলচেয়ার বাস্কেটবল, অ্যাথলেটিকস, কারাতে, সেপাক টাকরো, ব্রিজ, টেবিল টেনিস, কাবাডি, ভলিবল এবং ব্যাডমিন্টনের খেলোয়াড়রা।

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করে এই ১২৯ জনকে চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে। পরবর্তীতে ৫০০ জনের কোটা পূরণ করতে বাকি খেলোয়াড়দেরও একইভাবে যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করা হবে।

তিনি বলেন, বেতন কাঠামোর আওতায় থাকা খেলোয়াড়দের পারফরম্যান্স প্রতি চার মাস অন্তর মূল্যায়ন করা হবে। যারা ভালো পারফরম্যান্স ধরে রাখতে পারবে না, তাদের তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনাও থাকবে।

এছাড়া প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী দেশের তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় ক্রীড়া কর্মকর্তা নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি। এসব কর্মকর্তা স্কুল পর্যায়ে খেলাধুলার তদারকি করবেন।

অন্যদিকে, এপ্রিল মাসের শেষদিকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে একটি প্রতিযোগিতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুরা অংশ নিতে পারবে।

খেলার মাঠের সংকট দূর করতে সরকার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, খেলাধুলাকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে ক্রীড়া মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ