সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
২:৫২ পূর্বাহ্ন, ২০ আগস্ট ২০২৫

ফখরুলকে দেখতে হাসপাতালে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল

অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে দেখতে হাসপাতালে যাবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরসহ একটি প্রতিনিধি দল। বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় প্রতিনিধি দল হাসপাতালে যাবেন বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ। জানা গেছে, মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টায় রাজধানীর […]

ফখরুলকে দেখতে হাসপাতালে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে দেখতে হাসপাতালে যাবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরসহ একটি প্রতিনিধি দল।

বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় প্রতিনিধি দল হাসপাতালে যাবেন বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ।

জানা গেছে, মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভর্তি করা হয়েছে।

মির্জা ফখরুলের অসুস্থতার বিষয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপর গুলশানে বৈঠক করেন রাত ১১টা পর্যন্ত। এরপর অসুস্থ বোধ করলে রাত ১টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ