সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৩:৪৬ অপরাহ্ন, ২২ মে ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে হারিয়ে গেল দুটি মেধাবী প্রাণ

মুন্সীগঞ্জে পুকুরে ডুবে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বন্ধুকে বাঁচাতে গিয়ে একে একে পানিতে তলিয়ে যায় দুই তরুণ। শুক্রবার (২২ মে) বিকেলে মুন্সীগঞ্জ শহরের দেওভোগ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুজনই ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোপান ঢাকার আরও ১৩ জন বন্ধুকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে যান। দুপুরের খাবার শেষে বিকেল […]

বন্ধুকে বাঁচাতে গিয়ে হারিয়ে গেল দুটি মেধাবী প্রাণ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মুন্সীগঞ্জে পুকুরে ডুবে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বন্ধুকে বাঁচাতে গিয়ে একে একে পানিতে তলিয়ে যায় দুই তরুণ। শুক্রবার (২২ মে) বিকেলে মুন্সীগঞ্জ শহরের দেওভোগ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুজনই ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোপান ঢাকার আরও ১৩ জন বন্ধুকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে যান। দুপুরের খাবার শেষে বিকেল সাড়ে ৪টার দিকে সোপান ও তার বন্ধু আজওয়াদ বাড়ির পুকুরে গোসল করতে নামেন।

এসময় সাঁতার না জানা আজওয়াদ পানিতে তলিয়ে যেতে শুরু করলে তাকে বাঁচাতে এগিয়ে যান সোপান। কিন্তু উদ্ধার করতে গিয়ে তিনিও পানিতে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত সোপান মুন্সীগঞ্জ পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে। অপরদিকে আজওয়াদ ঢাকার মিরপুর এলাকার রিপন মিয়ার ছেলে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ ইউসুফ আলী সরকার জানান, পানিতে ডুবে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজন হলে মরদেহের ময়নাতদন্ত করা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ