সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৬:৩৬ অপরাহ্ন, ৫ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ না থাকায় ইডেনে বিশ্বকাপ টিকিটে দর্শকসংকট

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকায় কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে টিকিট বিক্রি নিয়ে বড় ধরনের হতাশা দেখা দিয়েছে। বাংলাদেশের ম্যাচ ঘিরে যে দর্শক আগ্রহ থাকার কথা ছিল, তা না থাকায় বিশ্বকাপের কয়েকটি ম্যাচে কার্যত দর্শকসংকটের আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বকাপ সূচি অনুযায়ী, বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই হওয়ার কথা ছিল ইডেন গার্ডেন্সে। তবে নিরাপত্তা শঙ্কার কথা […]

বাংলাদেশ না থাকায় ইডেনে বিশ্বকাপ টিকিটে দর্শকসংকট

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকায় কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে টিকিট বিক্রি নিয়ে বড় ধরনের হতাশা দেখা দিয়েছে। বাংলাদেশের ম্যাচ ঘিরে যে দর্শক আগ্রহ থাকার কথা ছিল, তা না থাকায় বিশ্বকাপের কয়েকটি ম্যাচে কার্যত দর্শকসংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্বকাপ সূচি অনুযায়ী, বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই হওয়ার কথা ছিল ইডেন গার্ডেন্সে। তবে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতে খেলতে অনাগ্রহ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই দাবি গ্রহণ না করে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে।

বাংলাদেশের অনুপস্থিতির প্রভাব যে ইডেনের গ্যালারিতে পড়তে যাচ্ছে—এমন আশঙ্কা আগে থেকেই ছিল। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, সেই আশঙ্কাই এখন বাস্তবে রূপ নিচ্ছে। বিশ্বকাপের ম্যাচগুলোর জন্য টিকিটের চাহিদা অত্যন্ত কম। টিকিট কাটতে লাইনে দাঁড়াচ্ছেন হাতে গোনা চার-পাঁচজন দর্শক। এমনকি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে অফলাইন টিকিট স্টলগুলোতেও ছয়জনের বেশি দর্শক দেখা যাচ্ছে না।

প্রায় ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার ইডেন গার্ডেন্সে এখন পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র ২১ হাজারেরও কম টিকিট। ম্যাচভিত্তিক বিক্রির চিত্রও হতাশাজনক। ওয়েস্ট ইন্ডিজ–স্কটল্যান্ড ম্যাচে বিক্রি হয়েছে ২ হাজার ৯১৭টি, স্কটল্যান্ড–ইতালি ম্যাচে মাত্র ৩৪৮টি, ইংল্যান্ড–স্কটল্যান্ড ম্যাচে ২ হাজার ৭৫টি, ইংল্যান্ড–ইতালি ম্যাচে ৪ হাজার ৯৭০টি এবং ওয়েস্ট ইন্ডিজ–ইতালি ম্যাচে ১ হাজার ২৪৮টি টিকিট।

এ ছাড়া সুপার এইট ও সেমিফাইনাল মিলিয়ে মোট টিকিট বিক্রি হয়েছে মাত্র ৯ হাজার। গ্রুপ পর্বে ইডেন গার্ডেন্সে ভারতের কোনো ম্যাচ না থাকলেও সাধারণত বাংলাদেশের ম্যাচ ঘিরে উল্লেখযোগ্য দর্শক আগ্রহ দেখা যায়। তবে বাংলাদেশ বিশ্বকাপে না থাকায় সেই আগ্রহও অনুপস্থিত, যার সরাসরি প্রভাব পড়েছে টিকিট বিক্রিতে।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার দলগুলোর উপস্থিতি ছাড়া ইডেনের মতো ভেন্যুতে দর্শক টানতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে আয়োজকদের।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ