Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১:৪৭ পিএম, ১২ জুন ২০২৬

বিএসএফের গুলিতে আবারও বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান মুজিব (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) বিকেল ৫টার পর সীমান্তবর্তী মনু নদীর চরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দত্তগ্রাম সীমান্ত এলাকার মনু নদীর চরসংলগ্ন এলাকায় যান মুজিবুর রহমান। এ সময় ভারতের তারবেড়া […]

বিএসএফের গুলিতে আবারও বাংলাদেশি যুবক নিহত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান মুজিব (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) বিকেল ৫টার পর সীমান্তবর্তী মনু নদীর চরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দত্তগ্রাম সীমান্ত এলাকার মনু নদীর চরসংলগ্ন এলাকায় যান মুজিবুর রহমান। এ সময় ভারতের তারবেড়া সীমান্ত এলাকার কাছে পৌঁছালে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে দাবি করেছেন স্থানীয়রা।

নিহত মুজিবুর রহমান কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকার বাসিন্দা। তিনি আজিজুর রহমান অজিবের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. হারুন মিয়া জানান, গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনাস্থলেই মুজিবুর রহমানের মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার মরদেহ সীমান্তবর্তী চর এলাকায় পড়ে ছিল।

১১ নম্বর শরীফপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাসও ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্ত এলাকায় গুলির ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের সতর্কতা ছাড়াই বিএসএফ সদস্যরা গুলি চালিয়েছে। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৮ মে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে মোরছালিন ও নবীর হোসেন নামে দুই বাংলাদেশি যুবক নিহত হন। সর্বশেষ এই ঘটনার মধ্য দিয়ে সীমান্তে বাংলাদেশি নিহতের ঘটনা আবারও নতুন করে আলোচনায় এসেছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিংবা সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছে। সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ