বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তকে বড় ভুল বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেছেন, বিশ্বকাপ না খেলা ছিল অন্তর্বর্তী সরকারের একটি বড় ‘ব্লান্ডার’ বা সাংঘাতিক ভুল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলতে গিয়ে সাকিব বলেন, বিশ্বকাপে খেলা যেকোনো ক্রিকেটারের স্বপ্ন। বাংলাদেশের দলও তখন ভালো ছন্দে ছিল। তাই […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তকে বড় ভুল বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেছেন, বিশ্বকাপ না খেলা ছিল অন্তর্বর্তী সরকারের একটি বড় ‘ব্লান্ডার’ বা সাংঘাতিক ভুল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলতে গিয়ে সাকিব বলেন, বিশ্বকাপে খেলা যেকোনো ক্রিকেটারের স্বপ্ন। বাংলাদেশের দলও তখন ভালো ছন্দে ছিল। তাই বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন।
তার ভাষায়, “এটা অনেক বড় ক্ষতি। গোটা দেশ তাদের দলকে বিশ্বকাপে দেখতে ভালোবাসে। বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না, এটা বড় মিস। এটা সেই সরকারের সাংঘাতিক ভুল ছিল।”
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেয়নি। সে সময় সরকার দাবি করেছিল, দেশের গৌরব ও নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেই সিদ্ধান্ত নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়।
বিশেষ করে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা ঘিরে অসন্তোষ তৈরি হয়েছিল বলে বিভিন্ন মহলে আলোচনা ছিল। একই সঙ্গে ভারত ও আইসিসির সঙ্গে মনস্তাত্ত্বিক টানাপোড়েনের বিষয়টিও সামনে আসে।
বিশ্বকাপে না যাওয়ার প্রভাব শুধু ক্রিকেটেই নয়, ক্রীড়া কূটনীতিতেও পড়েছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। সমর্থকদের পাশাপাশি ক্রিকেটারদের মধ্যেও হতাশা তৈরি হয়েছিল। সাকিবের বক্তব্যেও সেই আক্ষেপের প্রতিফলন দেখা গেছে।