আসন্ন ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলার বিষয় নিয়ে ফিফার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসতে যাচ্ছে ইরান। শুক্রবার (১ মে) ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ জানিয়েছেন, এ বিষয়ে ফিফার সঙ্গে তাদের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা প্রয়োজন।সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, আগামী ২০ মের আগেই সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফার সদর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে […]
ছবি: সংগৃহীত
আসন্ন ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলার বিষয় নিয়ে ফিফার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসতে যাচ্ছে ইরান। শুক্রবার (১ মে) ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ জানিয়েছেন, এ বিষয়ে ফিফার সঙ্গে তাদের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা প্রয়োজন।
সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, আগামী ২০ মের আগেই সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফার সদর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফার ৭৬তম কংগ্রেসে অংশ নিতে গিয়েছিল ইরান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল। তবে কংগ্রেসে যোগ দেওয়ার আগেই টরন্টো বিমানবন্দরে তাদের আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেশে ফিরে যেতে হয়।
ইরানের সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে মেহেদি তাজ বলেন, তাদের সবার বৈধ ভিসা ছিল এবং তুরস্কেও নিরাপত্তা যাচাই সম্পন্ন হয়েছিল। এরপরও কানাডায় পৌঁছানোর পর তাদের জিজ্ঞাসা করা হয় তারা আইআরজিসির সদস্য কি না।
তিনি বলেন, “আমরা বলেছি, ইরানে ৯ কোটি আইআরজিসি সদস্য রয়েছে। এরপর তারা জানায়, এই সংগঠনের সদস্যদের প্রবেশের অনুমতি দেওয়া হয় না—এটাই তাদের দেশের আইন।”
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইরান যুক্তরাষ্ট্রে গিয়ে খেলতে পারবে কি না কিংবা খেলতে আগ্রহী কি না—তা নিয়েও প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে।
তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কংগ্রেসে স্পষ্টভাবে জানিয়েছেন, নির্ধারিত সূচি অনুযায়ী ইরান বিশ্বকাপে অংশ নেবে এবং যুক্তরাষ্ট্রে গিয়ে ম্যাচ খেলবে।