সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
১২:৫৬ অপরাহ্ন, ৯ মে ২০২৬

বিশ্বকাপ খেলতে রাজি ইরান, দিয়েছে ১০ শর্ত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অনেকটাই কাটিয়ে উঠেছে। অবশেষে ২০২৬ বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিশ্চিত করেছে ইরান ফুটবল ফেডারেশন। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ফেডারেশন জানায়, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপে তারা অংশ নেবে। তবে আয়োজক দেশগুলোকে ইরানের দেওয়া কিছু শর্ত ও নিরাপত্তা উদ্বেগ গুরুত্বের […]

বিশ্বকাপ খেলতে রাজি ইরান, দিয়েছে ১০ শর্ত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অনেকটাই কাটিয়ে উঠেছে। অবশেষে ২০২৬ বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিশ্চিত করেছে ইরান ফুটবল ফেডারেশন।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ফেডারেশন জানায়, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপে তারা অংশ নেবে। তবে আয়োজক দেশগুলোকে ইরানের দেওয়া কিছু শর্ত ও নিরাপত্তা উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

বিবৃতিতে বলা হয়, নিজেদের সংস্কৃতি, বিশ্বাস ও জাতীয় আদর্শ অক্ষুণ্ন রেখেই বিশ্বকাপে অংশ নিতে চায় ইরান। একই সঙ্গে তারা দাবি করে, যোগ্যতা অর্জন করা কোনো দলকে বাইরের চাপ দিয়ে টুর্নামেন্ট থেকে সরানো উচিত নয়।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানান, বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে তারা ১০টি শর্ত দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য সহজে ভিসা প্রদান
জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের মর্যাদা নিশ্চিত করা
বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়ামে যাতায়াতে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া
দলীয় সদস্যদের প্রতি বৈষম্যমূলক আচরণ না করা

সম্প্রতি ফিফা কংগ্রেসে যোগ দিতে কানাডায় গেলেও আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মেহদি তাজকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানা যায়। এরপরই ইরানের পক্ষ থেকে বিশ্বকাপ ঘিরে নিরাপত্তা ও ভিসা ইস্যুতে কঠোর অবস্থান নেওয়া হয়।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, সূচি অনুযায়ী ইরান তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই খেলবে। গ্রুপ ‘জি’-তে ইরানের প্রতিপক্ষ হিসেবে রয়েছে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ