সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
২:০৯ পিএম, ৮ এপ্রিল ২০২৬

বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: হাসনাত আবদুল্লাহ

বিসিবির সাম্প্রতিক বিতর্কিত নির্বাচন ও পরে গঠিত অন্তর্বর্তী কমিটি নিয়ে তীব্র সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ক্রমেই দলীয় প্রভাবের জায়গা হয়ে উঠছে। বুধবার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন আর কেবল ক্রিকেটের পরিচালনা কাঠামো নেই, […]

বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিসিবির সাম্প্রতিক বিতর্কিত নির্বাচন ও পরে গঠিত অন্তর্বর্তী কমিটি নিয়ে তীব্র সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ক্রমেই দলীয় প্রভাবের জায়গা হয়ে উঠছে।

বুধবার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন আর কেবল ক্রিকেটের পরিচালনা কাঠামো নেই, বরং তা ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’-এ পরিণত হয়েছে। তার এই মন্তব্যকে কেন্দ্র করে সংসদে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।

তিনি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণসংক্রান্ত বিলের বিরোধিতা করতে গিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলেন। তার দাবি, বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে দুর্বল করে ফেলা হচ্ছে।

হাসনাতের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বলেন, তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার অপব্যবহার করে দেশের বিভিন্ন জেলা কমিটিকে প্রভাবিত করেছিলেন। তার ভাষায়, সরকারি প্রভাব খাটিয়ে ক্লাব ও নির্বাচনী কাঠামো নিয়ন্ত্রণের চেষ্টা হয়েছিল। এসব অনিয়ম খতিয়ে দেখতে বর্তমান সরকার তদন্ত কমিটি গঠন করে এবং সেই প্রতিবেদনের ভিত্তিতেই আগের বোর্ড ভেঙে নতুন অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়েছে।

সালাহউদ্দীন আহমদ আরও বলেন, এই কমিটি নিয়ম মেনেই তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করবে। তিনি হাসনাতের বক্তব্যের জবাবে ব্যঙ্গ করে বলেন, এখানে কোনো ‘বাপের দোয়া’ কমিটি করা হয়নি।

জাতীয় ক্রীড়া পরিষদ গঠন করা ১১ সদস্যের নতুন কমিটির নেতৃত্বে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। কমিটিতে আছেন দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক পরিবারের সদস্য ও ব্যবসায়িক অঙ্গনের কয়েকজনও কমিটিতে জায়গা পেয়েছেন বলে আলোচনায় এসেছে।

কমিটিতে আরও রয়েছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমদ, ইসরাফিল খসরু, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ