আমিনুল হক বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)–এর সর্বশেষ নির্বাচন নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ ও সঠিক তদন্ত হওয়া জরুরি। এ বিষয়ে ইতোমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, এই কমিটির প্রতিবেদনের জন্যই অপেক্ষা করছে মন্ত্রণালয়। তিনি বলেন, বিভিন্ন ক্লাব ও জেলা পর্যায় থেকে নির্বাচন নিয়ে একাধিক অভিযোগ […]
ছবি: সংগৃহীত
আমিনুল হক বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)–এর সর্বশেষ নির্বাচন নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ ও সঠিক তদন্ত হওয়া জরুরি।
এ বিষয়ে ইতোমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, এই কমিটির প্রতিবেদনের জন্যই অপেক্ষা করছে মন্ত্রণালয়।
তিনি বলেন, বিভিন্ন ক্লাব ও জেলা পর্যায় থেকে নির্বাচন নিয়ে একাধিক অভিযোগ এসেছে। এসব অভিযোগ বিবেচনায় নিয়েই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তদন্তের ফলাফলের ওপর নির্ভর করছে বিসিবির বর্তমান পরিচালনা পরিষদের ভবিষ্যৎ। তবে এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা International Cricket Council (আইসিসি)–এর অবস্থানও বিবেচনায় রাখা হবে বলে জানান তিনি।
আমিনুল হক বলেন, আইসিসির সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং ক্রীড়া কূটনীতি আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
এছাড়া সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না পারার কারণও খতিয়ে দেখা হবে। তিনি জানান, ঈদের পর এ বিষয়ে আলাদা তদন্ত কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে।