সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৬:৪০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ব্রাজিলের সঙ্গে চুক্তি নবায়নের পথে আনচেলত্তি, দায়িত্ব থাকছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত

কার্লো আনচেলত্তি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে নতুন চুক্তি নবায়ন করতে যাচ্ছেন। নতুন এই চুক্তির ফলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন কার্লো আনচেলত্তি। ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চার বছরের নতুন চুক্তি নিয়ে ইতোমধ্যেই দুই পক্ষের মধ্যে মৌখিক সমঝোতা হয়েছে। আগামী ১৬ মার্চ […]

ব্রাজিলের সঙ্গে চুক্তি নবায়নের পথে আনচেলত্তি, দায়িত্ব থাকছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

কার্লো আনচেলত্তি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে নতুন চুক্তি নবায়ন করতে যাচ্ছেন। নতুন এই চুক্তির ফলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন কার্লো আনচেলত্তি। ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চার বছরের নতুন চুক্তি নিয়ে ইতোমধ্যেই দুই পক্ষের মধ্যে মৌখিক সমঝোতা হয়েছে।

আগামী ১৬ মার্চ যুক্তরাষ্ট্রে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণার আগেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

নতুন চুক্তিতে আনচেলত্তির পারিশ্রমিক বাড়ছে না। তিনি ইতোমধ্যেই ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত কোচ। বছরে তিনি পান ১ কোটি ইউরো (প্রায় ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার)। তবে তার চার সদস্যের কোচিং স্টাফদের বেতন কাঠামোতে কিছু সমন্বয় আনা হবে।

৬৬ বছর বয়সী এই ইতালিয়ান কোচ গত সেপ্টেম্বরই জানিয়েছিলেন, তিনি ২০৩০ পর্যন্ত দায়িত্বে থাকতে আগ্রহী। ২০২৫ সালের মে মাসে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি। ব্রাজিলের ফুটবল ইতিহাসে তিনিই প্রথম বিদেশি কোচ।

আনচেলত্তির অধীনে এখন পর্যন্ত ব্রাজিল আটটি ম্যাচ খেলেছে, যেখানে চারটি জয়, দুটি ড্র ও দুটি হার রয়েছে। বিশ্বকাপকে সামনে রেখে দল গঠনের প্রক্রিয়া এখনও চলমান। প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৬ মার্চ বোস্টনে ফ্রান্সের বিপক্ষে এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

এরপর আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপ ‘সি’-তে মরক্কোর পাশাপাশি স্কটল্যান্ড ও হাইতির মুখোমুখি হবে ব্রাজিল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ