সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ অভিনন্দন জানান বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। […]
ছবি: সংগৃহীত
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ অভিনন্দন জানান বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
বৈঠকে রাষ্ট্রদূত মাইকেল মিলার নির্বাচন আয়োজন ও ব্যবস্থাপনায় কমিশনের ভূমিকার প্রশংসা করেন এবং ভোটগ্রহণ প্রক্রিয়ায় সহযোগিতা দেওয়ার জন্য সিইসির পক্ষ থেকে জানানো কৃতজ্ঞতার প্রশংসা করেন।
তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের কার্যক্রম চলমান রয়েছে। সামনে উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে, যার আওতায় ১২টি সিটি করপোরেশন, ৪৯৫টি উপজেলা পরিষদ এবং ৪ হাজার ৫৮২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অন্তর্ভুক্ত রয়েছে। এসব নির্বাচনেও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ও পর্যবেক্ষক মহল ইতিবাচক প্রতিক্রিয়া জানায়।