সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১:০০ পিএম, ২১ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যে বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নতুন ভ্রমণ ও নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বা ওই অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত এক সতর্কবার্তায় মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা […]

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যে বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নতুন ভ্রমণ ও নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বা ওই অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত এক সতর্কবার্তায় মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। তাই নাগরিকদের স্থানীয় পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা, নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করা এবং জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া, বিমানবন্দরে নিরাপত্তা জোরদার এবং অন্যান্য ভ্রমণসংক্রান্ত বিঘ্ন ঘটতে পারে। ফলে ভ্রমণকারীদের বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও ওই অঞ্চলে ভ্রমণ অথবা মধ্যপ্রাচ্য হয়ে ট্রানজিট ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করা উচিত।

সতর্কবার্তায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, ইরান এবং তেহরানের সমর্থিত বিভিন্ন গোষ্ঠী বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, কূটনৈতিক মিশন, সামরিক স্থাপনা কিংবা মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলার চেষ্টা করতে পারে। এ কারণে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত নাগরিকদের জনসমাগমপূর্ণ এলাকা, বিক্ষোভ এবং উচ্চ ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের নিকটস্থ দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং জরুরি প্রয়োজনে সহায়তা পাওয়ার জন্য স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম (STEP)-এ নিবন্ধনের আহ্বান জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের জন্য বৈশ্বিক পর্যায়ে সতর্কতা জারি করেছে। পরিস্থিতি আরও জটিল হলে আন্তর্জাতিক বিমান চলাচল, বাণিজ্য এবং কূটনৈতিক কার্যক্রমেও এর প্রভাব পড়তে পারে।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ