সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৫:০৪ পিএম, ১৮ মার্চ ২০২৬

মোহামেডানের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করলেন তামিম

মোহামেডান স্পোর্টিং ক্লাব–এর সাংগঠনিক দায়িত্ব নিতে আগ্রহের কথা জানিয়েছেন তামিম ইকবাল। বুধবার বিএনপি নেতা মির্জা আব্বাস–এর সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে এ কথা বলেন জাতীয় দলের সাবেক এই ওপেনার। তামিম বলেন, সংগঠক হিসেবে কাজ করার বিষয়ে এখনো খুব বেশি ভাবেননি। তবে মোহামেডান ক্লাব যদি মনে করে তার সম্পৃক্ততা ক্লাবের জন্য উপকারী হবে, তাহলে […]

মোহামেডানের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করলেন তামিম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মোহামেডান স্পোর্টিং ক্লাব–এর সাংগঠনিক দায়িত্ব নিতে আগ্রহের কথা জানিয়েছেন তামিম ইকবাল।

বুধবার বিএনপি নেতা মির্জা আব্বাস–এর সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে এ কথা বলেন জাতীয় দলের সাবেক এই ওপেনার।

তামিম বলেন, সংগঠক হিসেবে কাজ করার বিষয়ে এখনো খুব বেশি ভাবেননি। তবে মোহামেডান ক্লাব যদি মনে করে তার সম্পৃক্ততা ক্লাবের জন্য উপকারী হবে, তাহলে ডাকলেই তিনি দায়িত্ব নিতে প্রস্তুত।

এর আগে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)–এর সভাপতি হওয়ার ইচ্ছার কথাও প্রকাশ করেছিলেন, যা ক্রীড়াঙ্গনে আলোচনার জন্ম দেয়।

মির্জা আব্বাসের সঙ্গে নিজের সম্পর্কের কথা তুলে ধরে তামিম জানান, ব্যক্তিগতভাবে খুব বেশি দেখা না হলেও তিনি জানেন, আব্বাস দীর্ঘদিন ধরে ক্রীড়া অঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি আরও বলেন, ক্রীড়াঙ্গনের সবাই চান মির্জা আব্বাস দ্রুত সুস্থ হয়ে উঠুন। তার প্রতি এবং তার পরিবারের প্রতি সবার দোয়া রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ