সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

USCIS
৪:১৪ পিএম, ৬ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে ফের পরিবর্তন, বাড়তে পারে খরচ

যুক্তরাষ্ট্রের ভিসা ব্যবস্থায় আবারও পরিবর্তনের আভাস পাওয়া গেছে। ট্রাম্প প্রশাসনের নতুন এক প্রস্তাব বাস্তবায়িত হলে এইচ-১বি ও এল-১ ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রেও অতিরিক্ত ফি দিতে হতে পারে নিয়োগদাতাদের। এতে মার্কিন কোম্পানিগুলোর ব্যয় যেমন বাড়বে, তেমনি বিদেশি পেশাজীবীদের চাকরি নবায়ন ও নিয়োগপ্রক্রিয়াতেও প্রভাব পড়তে পারে। প্রতি বছর হাজারো বিদেশি প্রকৌশলী, সফটওয়্যার বিশেষজ্ঞ ও প্রযুক্তিপেশাজীবী এইচ-১বি ভিসার […]

যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে ফের পরিবর্তন, বাড়তে পারে খরচ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের ভিসা ব্যবস্থায় আবারও পরিবর্তনের আভাস পাওয়া গেছে। ট্রাম্প প্রশাসনের নতুন এক প্রস্তাব বাস্তবায়িত হলে এইচ-১বি ও এল-১ ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রেও অতিরিক্ত ফি দিতে হতে পারে নিয়োগদাতাদের। এতে মার্কিন কোম্পানিগুলোর ব্যয় যেমন বাড়বে, তেমনি বিদেশি পেশাজীবীদের চাকরি নবায়ন ও নিয়োগপ্রক্রিয়াতেও প্রভাব পড়তে পারে।

প্রতি বছর হাজারো বিদেশি প্রকৌশলী, সফটওয়্যার বিশেষজ্ঞ ও প্রযুক্তিপেশাজীবী এইচ-১বি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পান। অনেকের জন্য এই ভিসাই স্থায়ীভাবে দেশটিতে বসবাসের প্রথম ধাপ হিসেবে বিবেচিত হয়। তবে প্রস্তাবিত নতুন নিয়ম কার্যকর হলে সেই পথ আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে।

বর্তমানে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে নতুন এইচ-১বি ভিসার আবেদন বা নিয়োগকর্তা পরিবর্তনের সময় অতিরিক্ত ৪ হাজার ডলার ফি দিতে হয়। এল-১ ভিসার ক্ষেত্রে এই অতিরিক্ত ফি ৪ হাজার ৫০০ ডলার। নতুন প্রস্তাব অনুযায়ী, শুধু নতুন আবেদন নয়, বিদ্যমান কর্মীদের ভিসা নবায়নের সময়ও একই ধরনের অতিরিক্ত ফি প্রযোজ্য হতে পারে।

অর্থাৎ, প্রতিবার ভিসা নবায়নের সময় নিয়োগকারী প্রতিষ্ঠানের ওপর বাড়তি ব্যয়ের চাপ পড়বে। এই অতিরিক্ত অর্থের নাম ‘৯-১১ রেসপন্স অ্যান্ড বায়োমেট্রিক এন্ট্রি-এক্সিট ফি’। এটি আলাদা একটি ফি, যা সাধারণ ইউএসসিআইএস ফাইলিং ফি থেকে ভিন্ন। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের পাবলিক ল– ১১৪-১১৩-এর আওতায় এই ফি চালু করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল সীমান্ত নিরাপত্তা ও বায়োমেট্রিক প্রবেশ-প্রস্থান কর্মসূচির অর্থায়ন।

এখন পর্যন্ত এই ফি নির্দিষ্ট কিছু নতুন আবেদন ও নিয়োগকর্তা পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে। কিন্তু নতুন প্রস্তাবে নিয়মিত ভিসা নবায়নকেও এর আওতায় আনার কথা বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নিয়ন্ত্রক কর্মপরিকল্পনা অনুযায়ী, এ সংক্রান্ত চূড়ান্ত বিধিমালা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রকাশ হতে পারে। তবে এখনো তা কার্যকর হয়নি। ফলে বিদ্যমান এইচ-১বি ও এল-১ ভিসাধারীদের অনুমোদিত ভিসার ওপর তাৎক্ষণিক কোনো প্রভাব পড়ছে না। প্রস্তাবিত অতিরিক্ত ফি কর্মীদের নয়, বরং নিয়োগদাতা প্রতিষ্ঠানকেই বহন করতে হবে।

এর আগে নতুন এইচ-১বি ভিসার জন্য এক লাখ ডলার ফি আরোপের ট্রাম্প প্রশাসনের আরেকটি প্রস্তাব আদালতে টেকেনি। গত মাসে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত সেই প্রস্তাব বাতিল করে দেওয়া নিম্ন আদালতের আদেশ স্থগিত করতে অস্বীকৃতি জানায়। মার্কিন নাগরিকদের বদলে বিদেশি কর্মী নিয়োগ নিরুৎসাহিত করতেই ওই প্রস্তাব আনা হয়েছিল বলে জানা যায়। এর পরপরই এইচ-১বি ও এল-১ ভিসার মেয়াদ নবায়নে অতিরিক্ত ফি আরোপের নতুন উদ্যোগ সামনে আসে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ