দুর্দান্ত ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্ত এবং অসাধারণ বোলিংয়ে মোস্তাফিজুর রহমানর নৈপুণ্যে শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলকে ৫৫ রানে হারিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় টাইগাররা।চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরুতে ব্যাট করতে নেমে দ্রুত দুই উইকেট হারিয়ে […]
ছবি: সংগৃহীত
দুর্দান্ত ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্ত এবং অসাধারণ বোলিংয়ে মোস্তাফিজুর রহমানর নৈপুণ্যে শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলকে ৫৫ রানে হারিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় টাইগাররা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরুতে ব্যাট করতে নেমে দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে সেই চাপ সামলে ইনিংস গড়েন শান্ত ও লিটন দাস।
দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে দল ঘুরে দাঁড়ায়। লিটন ৭৬ রান করে বিদায় নিলেও শান্ত খেলেন অনবদ্য ইনিংস। ১১৪ বলে সেঞ্চুরি তুলে নিয়ে শেষ পর্যন্ত ১০৫ রান করেন তিনি। এছাড়া তাওহীদ হৃদয় অপরাজিত ৩৩ রান যোগ করেন। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান তোলে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা ম্যাচ থেকে ছিটকে পড়ে। ডিন ফক্সক্রফট ৭৫ ও নিক কেলি ৫৯ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা যথেষ্ট হয়নি।
বল হাতে মোস্তাফিজ ছিলেন অপ্রতিরোধ্য। ৪৩ রানে ৫ উইকেট নিয়ে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। এছাড়া নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট নেন।
শেষ পর্যন্ত ৪৪.৫ ওভারে ২১০ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ফলে দাপুটে জয় নিশ্চিত করে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।