সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৩:৪১ অপরাহ্ন, ৪ আগস্ট ২০২৬

সাইবার হামলা ঠেকাতে জল সরবরাহ ব্যবস্থার নিরাপত্তায় ৯ মিলিয়ন ডলার দিচ্ছে নিউইয়র্ক

নিউইয়র্ক অঙ্গরাজ্যের পানীয় জল ও বর্জ্যপানি ব্যবস্থার সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী করতে ৯ মিলিয়ন ডলারের বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের জল সরবরাহ ব্যবস্থায় সাইবার হামলার চেষ্টার পর এ উদ্যোগ নিয়েছে রাজ্য প্রশাসন। সোমবার গভর্নর ক্যাথি হোকুল জানান, সিকিউর ওয়াটার ইনফ্রাস্ট্রাকচার গ্র্যান্ট কর্মসূচির আওতায় অঙ্গরাজ্যের ১৫৩টি স্থানীয় সরকারি প্রকল্পে এই অর্থ […]

সাইবার হামলা ঠেকাতে জল সরবরাহ ব্যবস্থার নিরাপত্তায় ৯ মিলিয়ন ডলার দিচ্ছে নিউইয়র্ক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্ক অঙ্গরাজ্যের পানীয় জল ও বর্জ্যপানি ব্যবস্থার সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী করতে ৯ মিলিয়ন ডলারের বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের জল সরবরাহ ব্যবস্থায় সাইবার হামলার চেষ্টার পর এ উদ্যোগ নিয়েছে রাজ্য প্রশাসন।

সোমবার গভর্নর ক্যাথি হোকুল জানান, সিকিউর ওয়াটার ইনফ্রাস্ট্রাকচার গ্র্যান্ট কর্মসূচির আওতায় অঙ্গরাজ্যের ১৫৩টি স্থানীয় সরকারি প্রকল্পে এই অর্থ বিতরণ করা হবে। এর মাধ্যমে পানীয় জল ও বর্জ্যপানি ব্যবস্থার ডিজিটাল নিরাপত্তা জোরদার করা হবে, যাতে ভবিষ্যতে সম্ভাব্য সাইবার হামলা মোকাবিলা করা যায়।

সম্প্রতি মিশিগান ও মিনেসোটার কয়েকটি জল সরবরাহ ব্যবস্থায় হ্যাকারদের অনুপ্রবেশের চেষ্টা শনাক্ত হয়। যদিও এসব ঘটনায় পানীয় জল সরবরাহে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি, তবুও বিষয়গুলো তদন্ত করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।

গভর্নর হোকুল বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে জল সরবরাহ ব্যবস্থার বিরুদ্ধে সাইবার হামলার ঝুঁকি বাস্তব এবং সময়ের সঙ্গে তা আরও বাড়ছে। তাই গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় আগাম প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, অনেক জল সরবরাহ ব্যবস্থা এখনও পুরোনো প্রযুক্তিনির্ভর হওয়ায় সেগুলো তুলনামূলক বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এর আগে ২০১৬ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি ছোট বাঁধে সাইবার হামলার অভিযোগে কয়েকজন ইরানি হ্যাকারকে অভিযুক্ত করেছিল যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

রাজ্য প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে নিউইয়র্ক পানীয় জল ও বর্জ্যপানি ব্যবস্থার জন্য দেশের প্রথম বাধ্যতামূলক সাইবার নিরাপত্তা মানদণ্ড চালু করেছে। পাশাপাশি সর্বশেষ বাজেটে জল অবকাঠামোর উন্নয়ন ও নিরাপত্তা জোরদারে ৩.৭৫ বিলিয়ন ডলার বিনিয়োগেরও অনুমোদন দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ