বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদ থেকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জুলাই গণআন্দোলনকে অবমাননাকর বক্তব্যের মাধ্যমে সাংবিধানিক দায়িত্ব ও শপথ লঙ্ঘনের অভিযোগে এই নোটিশ দেওয়া হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার সংসদ সচিবালয় ও আইন সচিব বরাবর আনুষ্ঠানিকভাবে নোটিশ প্রেরণ করেন। নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্য সংবিধান ও […]
ছবি: সংগৃহীত
বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদ থেকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জুলাই গণআন্দোলনকে অবমাননাকর বক্তব্যের মাধ্যমে সাংবিধানিক দায়িত্ব ও শপথ লঙ্ঘনের অভিযোগে এই নোটিশ দেওয়া হয়।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার সংসদ সচিবালয় ও আইন সচিব বরাবর আনুষ্ঠানিকভাবে নোটিশ প্রেরণ করেন।
নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্য সংবিধান ও শপথের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক। এতে রাষ্ট্রীয় মর্যাদা ও সাংবিধানিক ভারসাম্য ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়। এ প্রেক্ষাপটে তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের মাধ্যমে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন উদ্বোধনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
আইনি নোটিশে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এই নোটিশ ঘিরে রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।