সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে বিদায় বেলায় পাঁচ লাখ টাকা দান করেছেন সিলেটের বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। সোমবার (২২ জুন) বিকেলে মাজারের দানবাক্সে জমা হওয়া অর্থের সঙ্গে মাজারের সোনালী ব্যাংক অ্যাকাউন্টে জেলা প্রশাসনের ফান্ড থেকে এই অর্থ জমা দেওয়া হয়। জামিয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাদ্রাসা অফিসে চেকে স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত […]
ছবি: সংগৃহীত
সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে বিদায় বেলায় পাঁচ লাখ টাকা দান করেছেন সিলেটের বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। সোমবার (২২ জুন) বিকেলে মাজারের দানবাক্সে জমা হওয়া অর্থের সঙ্গে মাজারের সোনালী ব্যাংক অ্যাকাউন্টে জেলা প্রশাসনের ফান্ড থেকে এই অর্থ জমা দেওয়া হয়।
জামিয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাদ্রাসা অফিসে চেকে স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা) তানভীর হোসাইন সজীব।
তানভীর হোসাইন জানান, “হযরত শাহজালাল (রহ.)-এর নামে মাজারের সোনালী ব্যাংক হিসাবে ডিসি স্যার ১৭ লাখ টাকার সঙ্গে আরও ৫ লাখ টাকার চেক দিয়েছেন। বর্তমানে ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা সোনালী ব্যাংকের ওই অ্যাকাউন্টে জমা হয়েছে।”
প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব ছাড়ার একদিন পর ঢাকার উদ্দেশ্যে রওনা দেন মো. সারওয়ার আলম। মঙ্গলবার দুপুর ১টার দিকে তিনি সিলেটের সরকারি বাসভবন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন। পরে দুপুর ২টার দিকে ঢাকাগামী একটি ফ্লাইটে রাজধানীর উদ্দেশ্যে রওনা হন।
এদিকে, সোমবার বিকেল ৫টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তরের পর জেলা প্রশাসকের কার্যালয়ে বিদায়ী আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়।
নতুন জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, গত ২১ জুন সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে।