সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৩:৪৯ অপরাহ্ন, ২ অক্টোবর ২০২৬

হাইতিয়ানদের সুরক্ষা বাতিলের পর ব্রুকলিনে আইস অভিযান নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে বসবাসরত হাইতিয়ানদের সাময়িক সুরক্ষিত মর্যাদা বাতিলের দুই মাস পর নিউইয়র্কের ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) তৎপরতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় অধিকারকর্মী ও বাসিন্দাদের দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় অভিবাসন অভিযান বেড়েছে। ‘হ্যান্ডস অফ এনওয়াইসি’ জোটের কর্মীরা জানিয়েছেন, গত ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ফ্ল্যাটবুশের কোর্টেলিউ ও ইস্ট থার্টিফিফথ স্ট্রিট এলাকায় […]

হাইতিয়ানদের সুরক্ষা বাতিলের পর ব্রুকলিনে আইস অভিযান নিয়ে উদ্বেগ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রে বসবাসরত হাইতিয়ানদের সাময়িক সুরক্ষিত মর্যাদা বাতিলের দুই মাস পর নিউইয়র্কের ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) তৎপরতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় অধিকারকর্মী ও বাসিন্দাদের দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় অভিবাসন অভিযান বেড়েছে।

‘হ্যান্ডস অফ এনওয়াইসি’ জোটের কর্মীরা জানিয়েছেন, গত ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ফ্ল্যাটবুশের কোর্টেলিউ ও ইস্ট থার্টিফিফথ স্ট্রিট এলাকায় আইসের অভিযান তারা প্রত্যক্ষ করেছেন এবং তা নথিভুক্ত করেছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জোটটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এ ছাড়া ‘লিটল ক্যারিবিয়ান’ নামের একটি সাংস্কৃতিক সংগঠনের সংগঠকেরাও শুক্রবার সকালে ফ্ল্যাটবুশের লেনক্স রোড, লিন্ডেন বুলেভার্ড ও বেডফোর্ড অ্যাভিনিউ এলাকায় আইসের সদস্যদের দেখা যাওয়ার কথা জানিয়েছেন।

একজনকে হেফাজতে নেওয়ার দাবি

শুক্রবার নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য রিটা জোসেফ জানান, অভিযানের সময় একজনকে আইসের হেফাজতে নেওয়া হয়েছে। পরে তার কার্যালয়ের পক্ষ থেকে ওই ব্যক্তির পরিবারের সদস্যদের আইনি সহায়তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়।

রিটা জোসেফ বলেন, তার কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে ‘হ্যান্ডস অফ এনওয়াইসি’ এলাকায় সচেতনতামূলক প্রচার চালিয়েছে। এ সময় বাসিন্দাদের বাড়ির দরজার নিচ দিয়ে ‘নিজের অধিকার জানুন’ ধরনের তথ্যপত্র পৌঁছে দেওয়া হয়েছে।

আইসের সদস্যরা কারও কাছে এলে কী করণীয় এবং অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে নিজেদের অধিকার সম্পর্কে বাসিন্দাদের সচেতন করাই এই প্রচারের উদ্দেশ্য বলে জানান তিনি।

হাইতিয়ানদের সুরক্ষা বাতিলের পর অভিযান

ফ্ল্যাটবুশে আইসের তৎপরতার খবর এমন সময়ে সামনে এসেছে, যখন যুক্তরাষ্ট্রে বসবাসরত হাইতিয়ানদের সাময়িক সুরক্ষিত মর্যাদা বাতিলের দুই মাস পার হয়েছে।

নিউইয়র্ক শহরের ক্যারিবীয় অভিবাসীদের অন্যতম বড় আবাসস্থল হিসেবে পরিচিত ফ্ল্যাটবুশ। যুক্তরাষ্ট্রে বসবাসরত হাইতিয়ান জনগোষ্ঠীরও একটি বড় অংশ এই এলাকায় বসবাস করে।

রিটা জোসেফ বলেন, ফ্ল্যাটবুশ একটি অভিবাসী অধ্যুষিত এলাকা। এখানকার পরিবারগুলো এলাকার বিভিন্ন ব্লক, স্কুল ও ছোট ব্যবসার সঙ্গে গভীরভাবে যুক্ত। তার দাবি, এ ধরনের অভিবাসন অভিযান পুরো এলাকায় আতঙ্ক তৈরি করতে পারে।

তার মতে, এর ফলে মানুষ কাজ করতে যাওয়া, সন্তানদের স্কুলে পাঠানো কিংবা প্রয়োজনের সময় বিভিন্ন সহায়তা নেওয়ার ক্ষেত্রেও দ্বিধায় পড়তে পারেন।

আগেও কুইন্সে আইস তৎপরতা নিয়ে উদ্বেগ

এর আগে আগস্ট মাসেও নিউইয়র্কের কুইন্সের একাধিক এলাকায় আইসের তৎপরতা বাড়ার অভিযোগে অধিকারকর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রতিবাদ জানিয়েছিলেন।

বিশেষ করে যেসব এলাকায় মোট জনসংখ্যার ৫০ শতাংশ বা তার বেশি অভিবাসী, সেসব এলাকায় অভিবাসন অভিযান নিয়ে সে সময় উদ্বেগ প্রকাশ করা হয়েছিল।

ফ্ল্যাটবুশে আটক করা ব্যক্তির বিষয়ে আইসের কাছে জানতে চাওয়া হলেও সংস্থাটির কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করেননি।

এদিকে স্থানীয় অধিকারকর্মীরা বলছেন, এলাকায় আইসের তৎপরতা বাড়ার খবরের মধ্যে বাসিন্দাদের নিজেদের আইনি অধিকার সম্পর্কে জানানো এবং প্রয়োজন হলে আইনগত সহায়তার সুযোগ সম্পর্কে সচেতন করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র: আওয়াজবিডি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ