যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপ ২০২৬-এ অংশ নিতে প্রস্তুত ইরান—এমনটাই জানিয়েছে দেশটির সরকার। বুধবার (২২ এপ্রিল) ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-কে বলেন, জাতীয় দলের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ক্রীড়া ও যুব মন্ত্রণালয়। এর আগে জিয়ান্নি ইনফান্তিনো জানান, আগামী ১১ জুন থেকে ১৯ […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপ ২০২৬-এ অংশ নিতে প্রস্তুত ইরান—এমনটাই জানিয়েছে দেশটির সরকার।
বুধবার (২২ এপ্রিল) ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-কে বলেন, জাতীয় দলের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ক্রীড়া ও যুব মন্ত্রণালয়।
এর আগে জিয়ান্নি ইনফান্তিনো জানান, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আসরে ইরানের অংশগ্রহণ প্রত্যাশিত। তিনি জোর দিয়ে বলেন, যোগ্যতা অর্জনের মাধ্যমেই ইরান বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।
তবে বিষয়টি নিয়ে কিছু উদ্বেগও প্রকাশ পেয়েছে। গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, ইরানি দলকে স্বাগত জানানো হলেও তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকতে পারে।
এদিকে ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, ফুটবল বিশ্বকে একত্রিত করার শক্তি রাখে এবং এই টুর্নামেন্টেও সেই চেতনাই প্রাধান্য পাবে।
সূত্র: আল-জাজিরা