সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৩:৩২ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বিসিবিতে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী

নিরাপত্তার কারণ দেখিয়ে গত ৩১ জানুয়ারি শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের প্রবেশ সীমিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে ক্রীড়া সাংবাদিকদের জন্য জারি করা হয় একাধিক নতুন বিধিনিষেধ। তবে দায়িত্ব গ্রহণের দিনেই সেই সিদ্ধান্ত বাতিলের নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার রাতে দায়িত্ব নেওয়ার পরপরই আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি […]

বিসিবিতে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নিরাপত্তার কারণ দেখিয়ে গত ৩১ জানুয়ারি শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের প্রবেশ সীমিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে ক্রীড়া সাংবাদিকদের জন্য জারি করা হয় একাধিক নতুন বিধিনিষেধ।

তবে দায়িত্ব গ্রহণের দিনেই সেই সিদ্ধান্ত বাতিলের নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার রাতে দায়িত্ব নেওয়ার পরপরই আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিসিবিতে সাংবাদিকদের প্রবেশে থাকা বাধা তুলে নিতে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজনকে সরাসরি মোবাইল ফোনে নির্দেশ দেন।

এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমি নিজেই জানতাম না যে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনারা কাল থেকেই মাঠে যাবেন। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আমি সিইওকে বলে দিচ্ছি, যেন কাল থেকে সবাই স্বাধীনভাবে কাজ করতে পারেন।” এ কথা বলেই তিনি উপস্থিত সাংবাদিকদের সামনে বিসিবির সিইওকে ফোন করে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নিরাপত্তাজনিত কারণে শুধুমাত্র ম্যাচের দিন, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির আমন্ত্রণমূলক অনুষ্ঠান এবং পূর্বঘোষিত অনুশীলন বা ট্রেনিং সেশন কাভারের ক্ষেত্রেই সাংবাদিকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

নতুন প্রতিমন্ত্রীর এই সিদ্ধান্তে ক্রীড়া সাংবাদিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ