নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় গ্রেফতার হওয়া আহম্মদ আলী দেওয়ানকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি। শুক্রবার রাতে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে আহম্মদ আলী দেওয়ানকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির […]
ছবি: সংগৃহীত
নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় গ্রেফতার হওয়া আহম্মদ আলী দেওয়ানকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি।
শুক্রবার রাতে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে আহম্মদ আলী দেওয়ানকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির পদ থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে গাজীপুরের মাওনা এলাকা থেকে এবং হযরত আলী নামের আরেক আসামিকে ময়মনসিংহের গৌরিপুর থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে তাদের আটক করা হয়।
নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক জানান, ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে শুক্রবার দুপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ অভিযানের মাধ্যমে এই মামলায় মোট সাতজনকে গ্রেফতার করা হলো। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, নৃশংস এই ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আদালতের আওতায় আনা হবে।