লিওনেল মেসিকে সংবর্ধনা জানিয়ে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমএলএস কাপ জয়ের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আমন্ত্রণে হোয়াইট হাউসে উপস্থিত হলে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে ‘বিশ্বের সেরা ফুটবলার’ বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার হোয়াইট হাউস–এ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টার মিয়ামি সিএফ–এর তারকা খেলোয়াড়রা। এ সময় মেসির সঙ্গে ছিলেন উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ ও আর্জেন্টাইন মিডফিল্ডার […]
ছবি: সংগৃহীত
লিওনেল মেসিকে সংবর্ধনা জানিয়ে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমএলএস কাপ জয়ের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আমন্ত্রণে হোয়াইট হাউসে উপস্থিত হলে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে ‘বিশ্বের সেরা ফুটবলার’ বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার হোয়াইট হাউস–এ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টার মিয়ামি সিএফ–এর তারকা খেলোয়াড়রা। এ সময় মেসির সঙ্গে ছিলেন উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ ও আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পল।
ওভাল অফিসে আয়োজিত অনুষ্ঠানে ট্রাম্প মেসির সঙ্গে করমর্দন করে বলেন, “হোয়াইট হাউসে স্বাগতম, লিওনেল মেসি। তোমাকে নিয়ে এমন কথা বলছি যা হয়তো আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট বলেননি।”
তিনি আরও জানান, তার ছেলে ব্যারন ট্রাম্প মেসির বড় ভক্ত। একইসঙ্গে ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো–কেও মেসির অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করেন। ট্রাম্প বলেন, ফুটবল দুনিয়ায় অনেক বড় চ্যাম্পিয়ন আছেন, তবে মেসির খেলা তার ছেলের খুবই পছন্দ।
একপর্যায়ে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে–র কথাও উল্লেখ করেন ট্রাম্প। তিনি মজা করে বলেন, “অনেকে বলে পেলে সেরা, আবার কেউ বলে মেসি। আমি নিশ্চিত নই—হয়তো তুমি আরও ভালো।” এরপর মেসির দিকে ইশারা করে যোগ করেন, “আমার মনে হয় সেরাটা এখানেই দাঁড়িয়ে আছে।”
গত ডিসেম্বর এমএলএস কাপের ফাইনালে ইন্টার মিয়ামি সিএফ ৩–১ গোলে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস–কে হারিয়ে শিরোপা জেতে। ওই ম্যাচে মেসি দুটি অ্যাসিস্ট করে ম্যাচসেরা নির্বাচিত হন।