সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৬:১২ অপরাহ্ন, ৯ মার্চ ২০২৬

ভারতের আধিপত্য ধীরে ধীরে শেষ করছে ক্রিকেট : শোয়েব আখতার

টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে একতরফা জয়ের পরও ভারতকে ঘিরে আলোচনা থামছে না। যদিও অনেকেই ভারতের দারুণ পারফরম্যান্সের প্রশংসা করেছেন, পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার ভিন্ন মত প্রকাশ করেছেন। তার মতে, ভারতের ক্রমবর্ধমান প্রভাব ক্রিকেটের জন্য ক্ষতিকর, ধীরে ধীরে ক্রিকেটকে শেষ করছে ভারত। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই দাপট দেখানো ছিল। কিউইদের ৯৬ […]

ভারতের আধিপত্য ধীরে ধীরে শেষ করছে ক্রিকেট :  শোয়েব আখতার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে একতরফা জয়ের পরও ভারতকে ঘিরে আলোচনা থামছে না। যদিও অনেকেই ভারতের দারুণ পারফরম্যান্সের প্রশংসা করেছেন, পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার ভিন্ন মত প্রকাশ করেছেন। তার মতে, ভারতের ক্রমবর্ধমান প্রভাব ক্রিকেটের জন্য ক্ষতিকর, ধীরে ধীরে ক্রিকেটকে শেষ করছে ভারত।

ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই দাপট দেখানো ছিল। কিউইদের ৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয় ও রেকর্ড তৃতীয়বারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত।

ম্যাচের পর পাকিস্তানি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ট্যাপম্যাড-এর অনুষ্ঠান ‘গেম অন হ্যায়’-এ অংশ নিয়ে শোয়েব আখতার ভারতের আধিপত্য নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, “পাড়ায় সবসময় একজন ধনী ছেলে থাকে। সে গরিব বাচ্চাদের ডেকে বলে—চলো ক্রিকেট খেলি, তবে জিতব কিন্তু আমিই। ভারত আমাদের সঙ্গে ঠিক সেটাই করছে। আট দলের মধ্যে চারটি রাখে, পরে সেখান থেকে তিনটিকে ডাকে এবং শেষ পর্যন্ত সামনে এগিয়ে যায়। তারপর বলে—দেখো, আমি জিতে গেছি। এভাবে তারা পুরো ক্রিকেটটাই শেষ করে দিয়েছে।”

শোয়েবের মন্তব্য সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক ক্রিকেটভক্ত ভারতের বড় জয়ের পর এই মন্তব্যকে হতাশা বা তিক্ত প্রতিক্রিয়া হিসেবে দেখছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ