সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৩:১৪ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৬

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত, বুলবুলকে ডাকার সিদ্ধান্ত

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ কমিটি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার সিদ্ধান্ত নিয়েছে। তবে তাকে ঠিক কবে উপস্থিত হতে বলা হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুলবুলকে ডাকার বিষয়টি নিশ্চিত হলেও নির্দিষ্ট তারিখ জানাতে […]

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত, বুলবুলকে ডাকার সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ কমিটি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার সিদ্ধান্ত নিয়েছে। তবে তাকে ঠিক কবে উপস্থিত হতে বলা হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুলবুলকে ডাকার বিষয়টি নিশ্চিত হলেও নির্দিষ্ট তারিখ জানাতে পারেনি তারা।

অন্যদিকে আরেকটি সূত্রের দাবি, আমিনুল ইসলাম বুলবুল আগামী ৪ এপ্রিলের পর তদন্ত কমিটির সামনে হাজির হতে আগ্রহী। বর্তমানে তিনি দেশের বাইরে রয়েছেন। ২৬ মার্চ তার দেশে ফেরার কথা থাকলেও জানা গেছে, এসিসির বৈঠকে অংশ নিয়ে পরে দেশে ফিরবেন। তবে ঠিক কবে ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়। দেশে ফেরার পরই তিনি তদন্তে অংশ নিতে চান।

এর আগে বিসিবির পাঁচজন পরিচালক ইতোমধ্যে তদন্ত কমিটির সামনে হাজির হয়েছেন। এছাড়া সাম্প্রতিক নির্বাচনে অংশ নেওয়া আরও কয়েকজন প্রার্থীও তাদের বক্তব্য দিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ