সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ছবিঘর
৩:০৪ পিএম, ১০ এপ্রিল ২০২৬

অনুমতি না মেলায় হরমুজ পেরোতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরছে শারজাহ বন্দরে

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পাওয়ায় বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ আবারও সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরে ফিরে যাচ্ছে। শুক্রবার (১০ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। বিএসসির তথ্য অনুযায়ী, প্রায় ৪০ দিন আটকে থাকার পর গত বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টায় সৌদি আরবের […]

অনুমতি না মেলায় হরমুজ পেরোতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরছে শারজাহ বন্দরে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পাওয়ায় বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ আবারও সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরে ফিরে যাচ্ছে।

শুক্রবার (১০ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক।

বিএসসির তথ্য অনুযায়ী, প্রায় ৪০ দিন আটকে থাকার পর গত বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টায় সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন ফসফেট সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে জাহাজটি।

প্রায় ৪০ ঘণ্টা চলার পর শুক্রবার সকালে জাহাজটি হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছায়। এরপর ইরান সরকারের কাছে প্রণালি অতিক্রমের অনুমতি চাওয়া হলে তেহরান তা দেয়নি। ফলে নিরাপত্তার কথা বিবেচনা করে জাহাজটিকে ঘুরিয়ে আবার শারজাহ বন্দরের দিকে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

কমোডর মাহমুদুল মালেক বলেন, ইরান সরকারের নির্দেশনা মেনেই আনুষ্ঠানিকভাবে পারাপারের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু অনুমতি না মেলায় বিকল্প হিসেবে কূটনৈতিক চ্যানেলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। আপাতত জাহাজটি হরমুজের নিকটবর্তী অবস্থানে রয়েছে এবং সেখান থেকে নিরাপদে শারজাহর দিকে ফিরে যাচ্ছে।

তিনি আরও জানান, জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। জাহাজটি প্রতিদিন ১৮ টন সমুদ্রের পানি বিশুদ্ধ করতে সক্ষম, যদিও এর জন্য ইঞ্জিন পূর্ণক্ষমতায় চালাতে হয়। সাশ্রয়ী ব্যবস্থাপনায় পানির দৈনিক ব্যবহার ৬ টনে নামিয়ে আনা হয়েছে।

নাবিকদের মনোবল ধরে রাখতে দৈনিক খাবারের বরাদ্দ জনপ্রতি ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি তাদের বেসিক বেতনের সমপরিমাণ ওয়ার অ্যালাউন্স দেওয়া হচ্ছে।

বিএসসির তথ্য বলছে, ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি।

এর পরদিনই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। ১১ মার্চ জেবেল আলীতে পণ্য খালাস শেষ হওয়ার পর কুয়েত থেকে নতুন পণ্য তোলার সূচি থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে ঝুঁকি এড়াতে জাহাজটিকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিএসসি।

তবে হরমুজের দিকে যাত্রা শুরু করেও শেষ পর্যন্ত নিরাপত্তা ও অনুমতির অভাবে আবার শারজাহয় ফিরে যেতে হচ্ছে জাহাজটিকে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ