সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
২:০৮ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬

হারের পর মিরাজ বললেন, ‘মাঝে মাঝে এমনটা হতেই পারে’

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ম্যাচ হাতছাড়া হওয়ায় হতাশা থাকলেও বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৫তম ওভারেই অর্ধেক পথ পেরিয়ে যায় বাংলাদেশ। কিন্তু পরে ধীরগতির ব্যাটিং ও মিডল অর্ডারের ব্যর্থতায় ২২১ রানে অলআউট হয়ে ২৬ রানে হারে […]

হারের পর মিরাজ বললেন, ‘মাঝে মাঝে এমনটা হতেই পারে’

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ম্যাচ হাতছাড়া হওয়ায় হতাশা থাকলেও বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৫তম ওভারেই অর্ধেক পথ পেরিয়ে যায় বাংলাদেশ। কিন্তু পরে ধীরগতির ব্যাটিং ও মিডল অর্ডারের ব্যর্থতায় ২২১ রানে অলআউট হয়ে ২৬ রানে হারে টাইগাররা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ বলেন, মাঝে মাঝে এমন পরিস্থিতি তৈরি হয় এবং সেটি মেনে নিতেই হয়। তার ভাষায়, সব খেলোয়াড়ই জয়ের জন্য চেষ্টা করেছে, কিন্তু সবসময় তা সম্ভব হয় না।

তবে হারলেও বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট অধিনায়ক। তিনি বলেন, এই উইকেটে প্রতিপক্ষকে ২৭০ রানের আশপাশে আটকে রাখা ভালো সাফল্য। কিছু ক্যাচ মিস না হলে নিউজিল্যান্ডকে আরও কম রানে থামানো যেত বলেও উল্লেখ করেন তিনি।

ব্যাটিং ব্যর্থতা প্রসঙ্গে মিরাজ বলেন, পরপর উইকেট পড়লে চাপ তৈরি হয় এবং প্রতিপক্ষ সুযোগ নেয়। তবুও লিটন দাস ও তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ের প্রশংসা করেন তিনি। পাশাপাশি আফিফ হোসেনের ইনিংসকেও ইতিবাচক দিক হিসেবে দেখেন।

তিনি আরও বলেন, রান তাড়া করতে গেলে বড় পার্টনারশিপ খুবই গুরুত্বপূর্ণ। সেটি গড়তে না পারায় ম্যাচ শেষ পর্যন্ত নিজেদের পক্ষে নেওয়া যায়নি বলে মন্তব্য করেন বাংলাদেশ অধিনায়ক।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ