বাংলাদেশের ফুটবল ভালোবাসা এবার পৌঁছে গেল বিশ্বের অন্যতম তারকার কাছে—নেইমার জুনিয়র-এর হাতে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় দলের জার্সি। ব্রাজিলে বসবাসরত বাংলাদেশি ফটোসাংবাদিক শাহনূর রোমেন এই জার্সিটি উপহার দেন। তিনি জানান, সান্তোস ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে এক মিডিয়া সেশনের সময় সরাসরি নেইমারের হাতে জার্সিটি তুলে দেন। রোমেন দীর্ঘদিন ধরে ব্রাজিলে আছেন এবং মূলত ক্রীড়া ফটোগ্রাফি নিয়ে […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ফুটবল ভালোবাসা এবার পৌঁছে গেল বিশ্বের অন্যতম তারকার কাছে—নেইমার জুনিয়র-এর হাতে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় দলের জার্সি।
ব্রাজিলে বসবাসরত বাংলাদেশি ফটোসাংবাদিক শাহনূর রোমেন এই জার্সিটি উপহার দেন। তিনি জানান, সান্তোস ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে এক মিডিয়া সেশনের সময় সরাসরি নেইমারের হাতে জার্সিটি তুলে দেন।
রোমেন দীর্ঘদিন ধরে ব্রাজিলে আছেন এবং মূলত ক্রীড়া ফটোগ্রাফি নিয়ে কাজ করেন। তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের জার্সি পেয়ে নেইমার বেশ আনন্দিত হয়েছেন এবং বাংলাদেশের ফুটবলপ্রেম সম্পর্কে তিনি আগেই কিছুটা ধারণা রাখেন।
বিশ্বকাপের সময় বাংলাদেশে ব্রাজিল সমর্থকদের উন্মাদনা যে কতটা তীব্র—সেটিও নেইমারের জানা আছে বলে উল্লেখ করেন রোমেন।
উল্লেখ্য, এর আগেও ব্রাজিলের অন্য ফুটবলারদের কাছেও বাংলাদেশের জার্সি পৌঁছে দিয়েছেন এই প্রবাসী বাংলাদেশি, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফুটবল-ভালোবাসার একটি আলাদা পরিচয় তুলে ধরছে।