সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৩:২৮ অপরাহ্ন, ১৪ মে ২০২৬

১ কোটি টাকা দিলে মামলা থেকে নাম উঠিয়ে দেবে: সাকিব আল হাসান

আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রায় দুই বছর ধরে দেশে ফিরতে পারেননি সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা হয়েছে। তিনি দাবি করেছেন, একটি পক্ষ মামলা থেকে তার নাম সরিয়ে দিতে এক কোটি টাকা চেয়েছিল। একটি জাতীয় দৈনিককে দেওয়া […]

১ কোটি টাকা দিলে মামলা থেকে নাম উঠিয়ে দেবে: সাকিব আল হাসান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রায় দুই বছর ধরে দেশে ফিরতে পারেননি সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিবের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা হয়েছে। তিনি দাবি করেছেন, একটি পক্ষ মামলা থেকে তার নাম সরিয়ে দিতে এক কোটি টাকা চেয়েছিল। একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

দেশে ফিরলে গ্রেপ্তারের আশঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, এখন যে অবস্থায় বিষয়টি আছে, তাতে গ্রেপ্তারের ভয় তিনি দেখছেন না। তার ভাষায়, দেশে না ফেরার পেছনে মূল সমস্যা হলো দেশত্যাগে নিষেধাজ্ঞা। তবে কেউ জোর করে কিছু করতে চাইলে সে বিষয়ে তার করার কিছু নেই বলেও জানান তিনি।

সাকিব আরও বলেন, টাকা-পয়সার বিনিময়ে মামলা থেকে তাকে রেহাই দেওয়ার প্রস্তাবও এসেছে। তার দাবি, এক কোটি টাকা দিলে তার নাম মামলা থেকে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছিল। তবে যারা টাকা চাইছে, তাদের ধারণা নেই যে মামলা হয়ে যাওয়ার পর আর এমনভাবে নাম তোলা যায় না। শেষ পর্যন্ত পুলিশের কাছ থেকেই তার অবস্থান নিয়ে পরিষ্কার ব্যাখ্যা আসতে হবে বলে মনে করেন তিনি।

সাবেক এই অধিনায়ক জানান, বাদীপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য যার নাম মামলায় উল্লেখ আছে, তার সঙ্গে দুই-একজনের মাধ্যমে যোগাযোগ করা হয়েছিল। কারা সেই যোগাযোগ করেছে, তা তিনি প্রকাশ করতে চাননি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ