সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৭:২৩ পূর্বাহ্ন, ১৩ আগস্ট ২০২৫

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া-মিলাদ কর্মসূচি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার দেশব্যাপী দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তবে কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের কেক কাটতে নিষেধ করা হয়েছে। বিএনপির প্রেস […]

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া-মিলাদ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার দেশব্যাপী দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তবে কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের কেক কাটতে নিষেধ করা হয়েছে।

বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আগামী ১৫ আগস্ট (শুক্রবার) বেলা ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উক্ত মিলাদ ও দোয়া মাহফিলগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ