সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ফিচার
৩:০৩ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৬

ঢাকার নুসরাত ও মুম্বাইয়ের রিয়া: দুই বছরের ব্যবধানে প্রতিবাদের একই প্রতীকী দৃশ্য

ভৌগোলিক সীমানা ও রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হলেও প্রতিবাদের ভাষা যে অনেক সময় এক হয়ে যায়, তারই একটি আলোচিত উদাহরণ হয়ে উঠেছেন ঢাকার নুসরাত জাহান ও মুম্বাইয়ের রিয়া আহির। দুই বছর ব্যবধানে, দুই দেশের রাজপথে তোলা দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ২০২৪ সালের ৩১ জুলাই ঢাকার হাইকোর্ট মাজার গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের […]

ঢাকার নুসরাত ও মুম্বাইয়ের রিয়া: দুই বছরের ব্যবধানে প্রতিবাদের একই প্রতীকী দৃশ্য

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভৌগোলিক সীমানা ও রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হলেও প্রতিবাদের ভাষা যে অনেক সময় এক হয়ে যায়, তারই একটি আলোচিত উদাহরণ হয়ে উঠেছেন ঢাকার নুসরাত জাহান ও মুম্বাইয়ের রিয়া আহির। দুই বছর ব্যবধানে, দুই দেশের রাজপথে তোলা দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

২০২৪ সালের ৩১ জুলাই ঢাকার হাইকোর্ট মাজার গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি চলাকালে কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। সে সময় একটি প্রিজন ভ্যানের সামনে একাই দাঁড়িয়ে প্রতিবাদ জানান নুসরাত জাহান। সেই মুহূর্তের ছবি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীকী আলোকচিত্র হিসেবে পরিচিতি পায়।

অন্যদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস এবং বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর প্রতিবেদনে উঠে এসেছে ভারতের মুম্বাইয়ের তরুণী রিয়া আহিরের কথা।

গত বুধবার মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) দাবির প্রতি সংহতি জানিয়ে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে পুলিশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করলে রিয়া আহির একটি পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশিত হয়।

ভিন্ন দুই দেশ, ভিন্ন রাজনৈতিক বাস্তবতা এবং আলাদা ইস্যু হলেও নুসরাত ও রিয়ার প্রতিবাদের দৃশ্যগত মিল অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। উভয় ক্ষেত্রেই একটি আটকবাহী গাড়ির সামনে একা দাঁড়িয়ে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠেন দুই তরুণী।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী এই দুই ঘটনার ছবিকে পাশাপাশি রেখে সাহস, প্রতিরোধ এবং নাগরিক প্রতিবাদের প্রতীক হিসেবে উল্লেখ করছেন। তবে দুই ঘটনার প্রেক্ষাপট, আন্দোলনের উদ্দেশ্য ও রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হওয়ায় বিশ্লেষকেরা সাদৃশ্যের পাশাপাশি পার্থক্যগুলোকেও বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ