সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

USCIS
৪:১১ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেতে নতুন বিল: স্থায়ী বসবাসের সুযোগ পেতে পারেন ৮০ লাখ অভিবাসী

যুক্তরাষ্ট্রে বসবাসরত লাখ লাখ অভিবাসীর গ্রিন কার্ড বা স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন পূরণে মার্কিন সিনেটে একটি যুগান্তকারী বিল পুনরায় উত্থাপন করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট সিনেটর অ্যালেক্স প্যাডিলা উত্থাপিত ‘রিনিউয়িং ইমিগ্রেশন প্রভিশনস অব দ্য ইমিগ্রেশন অ্যাক্ট অব ১৯২৯’ শীর্ষক বিলটি পাস হলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রায় ৮০ লাখ (৮ মিলিয়ন) অভিবাসী সরাসরি উপকৃত হবেন। ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন […]

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেতে নতুন বিল: স্থায়ী বসবাসের সুযোগ পেতে পারেন ৮০ লাখ অভিবাসী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রে বসবাসরত লাখ লাখ অভিবাসীর গ্রিন কার্ড বা স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন পূরণে মার্কিন সিনেটে একটি যুগান্তকারী বিল পুনরায় উত্থাপন করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট সিনেটর অ্যালেক্স প্যাডিলা উত্থাপিত ‘রিনিউয়িং ইমিগ্রেশন প্রভিশনস অব দ্য ইমিগ্রেশন অ্যাক্ট অব ১৯২৯’ শীর্ষক বিলটি পাস হলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রায় ৮০ লাখ (৮ মিলিয়ন) অভিবাসী সরাসরি উপকৃত হবেন। ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন নীতি ও গণ-বিতাড়নের (ডিপোর্টেশন) হুমকির মুখে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী মানুষদের আইনি সুরক্ষা দিতেই ডেমোক্র্যাটদের এই উদ্যোগ।

প্রস্তাবিত এই বিলে মার্কিন অভিবাসন আইনের বহু পুরোনো ‘রেজিস্ট্রি’ বা নিবন্ধন বিধিতে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। ১৯৮৬ সালের পর থেকে এই বিধিতে আর কোনো সংস্কার হয়নি, যার ফলে বর্তমানে কেবল ১৯৭২ সালের ১ জানুয়ারির আগে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীরাই এই সুবিধার যোগ্য বলে বিবেচিত হন। তবে নতুন বিলে এই নির্দিষ্ট তারিখ বাতিল করে একটি ৭ বছরের চলমান (রোলিং) সময়সীমা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে, গুরুতর অপরাধের রেকর্ড না থাকলে যুক্তরাষ্ট্রে টানা সাত বছর বসবাসকারী যেকোনো অভিবাসী স্থায়ীভাবে বসবাসের আবেদন করতে পারবেন।

এই বিলের মাধ্যমে ‘ড্রিমার’ হিসেবে পরিচিত তরুণ, টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস)ধারী, দীর্ঘমেয়াদী ভিসাধারীদের সন্তান এবং গ্রিন কার্ডের অপেক্ষায় দীর্ঘদিন ধরে ব্যাকলগে আটকে থাকা এইচ-১বি (H-1B) ভিসাধারী উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীরা উপকৃত হবেন। ডিক ডারবিন ও বার্নি স্যান্ডার্সের মতো প্রবীণ ডেমোক্র্যাট নেতা এবং মানবাধিকার সংগঠনগুলো এর সমর্থনে এলেও রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেসে বিলটি পাস করানো রাজনৈতিকভাবে বেশ কঠিন এক চ্যালেঞ্জ। কট্টরপন্থী রিপাবলিকানরা ইতোমধ্যেই একে ‘অ্যামনেস্টি’ বা অবৈধ অভিবাসীদের ঢালাও সাধারণ ক্ষমা আখ্যা দিয়ে তীব্র বিরোধিতা শুরু করেছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ