সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৭:২৮ অপরাহ্ন, ২ অক্টোবর ২০২৬

নিউইয়র্কের কুইন্সে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকা এলাকায় পুড়ে যাওয়া অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মরদেহ উদ্ধারের পর ঘটনাটি তদন্ত শুরু করেছে নিউইয়র্ক পুলিশ। পুলিশ জানায়, বিকেল ৪টা ২২ মিনিটের দিকে ১৩৯তম স্ট্রিট ও হিলসাইড অ্যাভিনিউয়ের কাছে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে জরুরি চিকিৎসাসেবা বিভাগের কর্মীরা সেখানে পৌঁছে ওই ব্যক্তিকে […]

নিউইয়র্কের কুইন্সে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকা এলাকায় পুড়ে যাওয়া অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মরদেহ উদ্ধারের পর ঘটনাটি তদন্ত শুরু করেছে নিউইয়র্ক পুলিশ।

পুলিশ জানায়, বিকেল ৪টা ২২ মিনিটের দিকে ১৩৯তম স্ট্রিট ও হিলসাইড অ্যাভিনিউয়ের কাছে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে জরুরি চিকিৎসাসেবা বিভাগের কর্মীরা সেখানে পৌঁছে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ভাষ্য, মরদেহটি আগুনে পুড়ে যাওয়া অবস্থায় পাওয়া গেছে। তবে কীভাবে ওই ব্যক্তি মারা গেছেন এবং মরদেহ কীভাবে আগুনে পুড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। জ্যামাইকার বাসিন্দা মোহাম্মদ হোসাইন বলেন, তিনি ২৪ বছর ধরে এলাকায় সম্পত্তির মালিক। তবে এ ধরনের ঘটনা আগে কখনো শোনেননি।

মৃত্যুর প্রকৃত কারণ এবং আগুনে পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে প্রধান চিকিৎসা পরীক্ষকের কার্যালয় ময়নাতদন্ত করবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মরদেহ উদ্ধারের ঘটনাটি কীভাবে ঘটেছে, তা জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ