সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
২:০৫ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬

ঢাকায় ভারতীয় হাইকমিশনে আকস্মিক বৈঠকে মার্কিন ও ভারতীয় রাষ্ট্রদূত, আলোচনার বিষয় অজানা

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঢাকায় বৈঠক করেছেন। রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনে অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়বস্তু নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই কিছু জানায়নি। মার্কিন দূতাবাসের একটি সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, বৃহস্পতিবার সকালে দুই কূটনীতিকের মধ্যে বৈঠক হয়েছে। তবে তাঁদের আলোচনায় কোন বিষয়গুলো […]

ঢাকায় ভারতীয় হাইকমিশনে আকস্মিক বৈঠকে মার্কিন ও ভারতীয় রাষ্ট্রদূত, আলোচনার বিষয় অজানা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঢাকায় বৈঠক করেছেন। রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনে অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়বস্তু নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই কিছু জানায়নি।

মার্কিন দূতাবাসের একটি সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, বৃহস্পতিবার সকালে দুই কূটনীতিকের মধ্যে বৈঠক হয়েছে। তবে তাঁদের আলোচনায় কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

দুই দেশের কূটনৈতিক প্রতিনিধিদের এই বৈঠক এমন এক সময়ে হলো, যখন বাংলাদেশকে ঘিরে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে বৈঠকের আলোচ্যসূচি প্রকাশ না হওয়ায় এর উদ্দেশ্য বা সম্ভাব্য সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

উল্লেখ্য, ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চলতি বছরের ১২ জানুয়ারি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী চলতি বছরের জুনে ঢাকায় দায়িত্ব নেন।

সূত্র: ইত্তেফাক

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ