সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:১১ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় যাবেন ১০ হাজার বাংলাদেশি শ্রমিক, তাঁদের মধ্যে এক হাজার জুলাই যোদ্ধা: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি শ্রমিক পাঠানোর পরিকল্পনা করছে সরকার। তাঁদের মধ্যে এক হাজার থাকবেন জুলাই যোদ্ধা। একই সঙ্গে মালয়েশিয়াগামী শ্রমিকদের অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে মানবপাচারকারী […]

মালয়েশিয়ায় যাবেন ১০ হাজার বাংলাদেশি শ্রমিক, তাঁদের মধ্যে এক হাজার জুলাই যোদ্ধা: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি শ্রমিক পাঠানোর পরিকল্পনা করছে সরকার। তাঁদের মধ্যে এক হাজার থাকবেন জুলাই যোদ্ধা। একই সঙ্গে মালয়েশিয়াগামী শ্রমিকদের অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে মানবপাচারকারী সিন্ডিকেটের তৎপরতা প্রকট আকার ধারণ করেছিল। এসব চক্রের কারণে বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিক নেওয়া বন্ধ হয়ে যায়। বর্তমানে ওই সিন্ডিকেটগুলো চিহ্নিত করার চেষ্টা চলছে।

মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক শ্রমিকদের অভিবাসন ব্যয় প্রসঙ্গে তারেক রহমান বলেন, সরকার এই খরচ সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখতে চায়।

এদিকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলেও সংসদে জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হিসাব তুলে ধরে তিনি বলেন, আগে রিজার্ভের পরিমাণ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার। ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাবে তা বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

স্বাস্থ্যসেবা নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে দেশের ছয়টি স্থানে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি উপজেলা হাসপাতালে আরও ১০০টি শয্যা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

স্বাস্থ্যব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, বিগত সরকারের সময়ে এমন ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, যাতে মানুষ চিকিৎসার জন্য একটি নির্দিষ্ট দেশে যেতে বাধ্য হয়।

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ