সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
২:৪৩ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ঘোষণা ও হুমকি নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)। ব্যাটালিয়নটির পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেছেন, নির্দিষ্ট এসব তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) […]

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ঘোষণা ও হুমকি নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)। ব্যাটালিয়নটির পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেছেন, নির্দিষ্ট এসব তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য ও ঘোষণা ছড়িয়ে পড়ছে। তবে নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারির মতো নির্দিষ্ট কোনো তারিখ নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই।

তিনি বলেন, ‘নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি—এ ধরনের কোনো তারিখ নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। দেশবাসীর আতঙ্কিত হওয়ারও কিছু নেই। এ ধরনের ঘোষণা বাংলাদেশের মানুষ আগেও অনেক শুনেছেন। এসব ঘোষণা ও নির্দিষ্ট সময়সীমা আসবে, আবার চলে যাবে। তাই এগুলো নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই।’

সংবাদ সম্মেলনে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন নিয়েও কথা বলেন এসআরবি কর্মকর্তা। তিনি জানান, কিছুদিন আগে শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করেছেন। তাঁর মতে, শ্রমিকদের এ আন্দোলন যৌক্তিক পর্যায়ে রয়েছে।

তবে এ আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু নাশকতাকারী বিভিন্ন স্থানে সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, শ্রমিক আন্দোলনের আড়ালে কিছু ব্যক্তি ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতা চালাচ্ছে। পাশাপাশি ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য ও ঘোষণা ছড়ানো হচ্ছে।

এসব ঘটনায় জড়িত উল্লেখযোগ্যসংখ্যক নাশকতাকারী ও তাদের সহযোগীদের ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতার ওপর গুরুত্ব দেন এসআরবি-৪-এর এই কর্মকর্তা। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাটালিয়নের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের ভূমিকা প্রশংসনীয়। অনেক সময় সাহসী সাধারণ মানুষ নিজেরাই নাশকতাকারীদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

এ জন্য জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। কোথাও নাশকতার তথ্য পাওয়া গেলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে বলেন তিনি।

লে. কর্নেল হাফিজুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সহযোগিতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকলে এ ধরনের নাশকতা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব কিংবা নির্দিষ্ট তারিখকেন্দ্রিক ঘোষণায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।

তথ্যসূত্র: ইত্তেফাক

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ