সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৬:৩৪ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬

আইসিসির প্রাইজমানির চেয়ে বেশি বোনাস পাচ্ছে ভারতের ক্রিকেটাররা

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসি ২০ দলকে মোট ১ কোটি ৩৫ লাখ ডলার প্রাইজমানি দিয়েছে। ভারতীয় মুদ্রায় এ অর্থ প্রায় ১২৩ কোটি ৯৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৪ কোটি ২৫ লাখ টাকার সমান। এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভারত প্রাইজমানি হিসেবে পেয়েছে ৩০ লাখ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২৭ কোটি ৫৪ লাখ রুপি। সূর্যকুমার যাদবের […]

আইসিসির প্রাইজমানির চেয়ে বেশি বোনাস পাচ্ছে ভারতের ক্রিকেটাররা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসি ২০ দলকে মোট ১ কোটি ৩৫ লাখ ডলার প্রাইজমানি দিয়েছে। ভারতীয় মুদ্রায় এ অর্থ প্রায় ১২৩ কোটি ৯৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৪ কোটি ২৫ লাখ টাকার সমান। এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভারত প্রাইজমানি হিসেবে পেয়েছে ৩০ লাখ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২৭ কোটি ৫৪ লাখ রুপি।

সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল আরও বড় অর্থ পুরস্কার পাচ্ছে। চ্যাম্পিয়নদের জন্য ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ ঘোষণা দিয়েছে ১৩১ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৩ কোটি ৫৯ লাখ টাকার সমান। এর মানে, আইসিসির মোট প্রাইজমানির চেয়ে বেশি অর্থ পুরস্কার ভারতীয় ক্রিকেটারদের জন্য বরাদ্দ করেছে বিসিসিআই।

বার্বাডোজে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মাদের দল ১২৫ কোটি রুপি অর্থ পুরস্কার পেয়েছিল। গত বছর চ্যাম্পিয়নস ট্রফি জিতার পর ভারতীয় ক্রিকেটাররা ৫৮ কোটি রুপি পেয়েছিলেন। এছাড়া গত বছর নারী বিশ্বকাপ জেতা খেলোয়াড়দেরও ৫১ কোটি রুপি অর্থ পুরস্কার দেওয়া হয়েছিল।

বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “আইসিসি ২০২৬ ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য ভারত দলকে ১৩১ কোটি রুপি অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে বিসিসিআই। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। সফলভাবে শিরোপা ধরে রাখার মধ্য দিয়ে তারা প্রথম দল হিসেবে এই টুর্নামেন্টে শিরোপা ধরে রাখল। এছাড়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবার শিরোপা জয় করে ভারত এই সংস্করণের ইতিহাসে অন্যতম সফল দল হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে।”

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ