ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলার আসামি এম তরিকুল ইসলামের সঙ্গে একই মামলার বাদী ভুক্তভোগী নারীর বিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ মে) কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন ও মিডিয়া) জান্নাত উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেন। আদালতের অনুমতি ও নির্দেশনা অনুযায়ী কারাগারের ভেতরেই আনুষ্ঠানিকভাবে বিয়ে রেজিস্ট্রি করা হয়। জানা […]
ছবি: সংগৃহীত
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলার আসামি এম তরিকুল ইসলামের সঙ্গে একই মামলার বাদী ভুক্তভোগী নারীর বিয়ে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১২ মে) কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন ও মিডিয়া) জান্নাত উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেন। আদালতের অনুমতি ও নির্দেশনা অনুযায়ী কারাগারের ভেতরেই আনুষ্ঠানিকভাবে বিয়ে রেজিস্ট্রি করা হয়।
জানা গেছে, যাত্রাবাড়ী থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় গ্রেপ্তারের পর তরিকুল ইসলাম কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। পরে আসামির পক্ষে মামলার বাদী ভুক্তভোগী নারীকে বিয়ে করার অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী কারাগারের সিনিয়র জেল সুপারের উপস্থিতিতে কাজির মাধ্যমে ধর্মীয় বিধান অনুসরণ করে বিয়ে পড়ানো ও নিবন্ধন সম্পন্ন হয়।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে আইনগত বিধি অনুসরণ করেই পুরো কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।