সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
২:৪০ অপরাহ্ন, ১১ মে ২০২৬

চোখে জল, হাতে শিরোপা—ফ্লিকের স্মরণীয় এক দিন

বার্সেলোনার কোচ হানসি ফ্লিকের জন্য ১১ মে ছিল জীবনের সবচেয়ে আবেগঘন দিনগুলোর একটি। সকালে বাবার মৃত্যুসংবাদ পাওয়ার শোক, আর রাতেই রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগার শিরোপা জয়—একই দিনে দুই ভিন্ন অনুভূতির সাক্ষী হলেন তিনি। এল ক্লাসিকোর আগে মায়ের ফোনে বাবার মৃত্যুর খবর পান ফ্লিক। কঠিন সেই মুহূর্তেও দল ছেড়ে যাননি জার্মান এই কোচ। বরং খেলোয়াড়দের […]

চোখে জল, হাতে শিরোপা—ফ্লিকের স্মরণীয় এক দিন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বার্সেলোনার কোচ হানসি ফ্লিকের জন্য ১১ মে ছিল জীবনের সবচেয়ে আবেগঘন দিনগুলোর একটি। সকালে বাবার মৃত্যুসংবাদ পাওয়ার শোক, আর রাতেই রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগার শিরোপা জয়—একই দিনে দুই ভিন্ন অনুভূতির সাক্ষী হলেন তিনি।

এল ক্লাসিকোর আগে মায়ের ফোনে বাবার মৃত্যুর খবর পান ফ্লিক। কঠিন সেই মুহূর্তেও দল ছেড়ে যাননি জার্মান এই কোচ। বরং খেলোয়াড়দের সঙ্গে বিষয়টি ভাগ করে নিয়ে ডাগআউটে দাঁড়ান দলের পাশে।

ম্যাচ শেষে আবেগাপ্লুত ফ্লিক বলেন, সকালে বাবার মৃত্যুর খবর শুনে তিনি ভেঙে পড়েছিলেন। পরে খেলোয়াড়দের বিষয়টি জানানোর পর দলের প্রতিক্রিয়া তাকে গভীরভাবে স্পর্শ করে। তার ভাষায়, দলটি যেন তার পরিবারের মতো।

রিয়ালের বিপক্ষে ম্যাচে মার্কাস রাশফোর্ড ও ফেরান তোরেসের গোলে ২-০ ব্যবধানে জয় পায় বার্সেলোনা। এই জয়ে টানা দ্বিতীয় লা লিগা শিরোপা নিশ্চিত করে কাতালানরা। এটি ক্লাবটির ইতিহাসে ২৯তম লিগ ট্রফি।

ফ্লিকের বাবার প্রতি সম্মান জানিয়ে ম্যাচে দুই দলের খেলোয়াড়রাই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন। ম্যাচ শুরুর আগে পালন করা হয় এক মিনিট নীরবতাও।

শিরোপা জয়ের পর খেলোয়াড়রা ফ্লিককে কাঁধে তুলে উদযাপন করেন। এমন ভালোবাসায় অভিভূত হয়ে তিনি বলেন, জীবনে আগে কখনো এমন অনুভূতি পাননি।

২০২৪ সালে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর থেকেই দলটিকে নতুন রূপ দিয়েছেন ফ্লিক। তার অধীনে এখন পর্যন্ত ছয়টি ঘরোয়া শিরোপার মধ্যে পাঁচটিই জিতেছে বার্সা। তবে তার পরবর্তী লক্ষ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়।

ফ্লিক জানিয়েছেন, বার্সেলোনা আরও বড় স্বপ্ন পূরণ করতে চায় এবং দলকে পরের ধাপে নিয়ে যাওয়াই এখন তাদের লক্ষ্য।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ