সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
২:৩০ অপরাহ্ন, ৫ মার্চ ২০২৬

টি–টোয়েন্টি বিশ্বকাপ: ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে রানের বন্যা বয়ে গেছে। রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দলীয় ২০ রানের মাথায় সাজঘরে ফেরেন ওপেনার অভিষেক শর্মা। তবে এরপরই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারতীয়রা। ইনিংসের হাল ধরেন সাঞ্জু স্যামসন। মাত্র ৪২ বলে ৮টি […]

টি–টোয়েন্টি বিশ্বকাপ: ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে রানের বন্যা বয়ে গেছে। রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দলীয় ২০ রানের মাথায় সাজঘরে ফেরেন ওপেনার অভিষেক শর্মা। তবে এরপরই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারতীয়রা।

ইনিংসের হাল ধরেন সাঞ্জু স্যামসন। মাত্র ৪২ বলে ৮টি চার ও ৭টি ছক্কার সাহায্যে তিনি করেন ৮৯ রান। তার ঝড়ো ইনিংসের ওপর ভর করেই বড় সংগ্রহের ভিত গড়ে ভারত।

মাঝের দিকে দ্রুত রান তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ঈশান কিষাণ ও শিভম দুবে। ঈশান ১৮ বলে ৩৮ রান করেন, আর দুবে ২৫ বলে খেলেন ৫৪ রানের কার্যকর ইনিংস। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান তোলে ভারত। ইংল্যান্ডের হয়ে উইল জ্যাকস দুটি উইকেট নেন।

২৫৪ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। দলীয় ৬৪ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তবে এরপর পাল্টা লড়াই শুরু করেন জ্যাকব বেথেল।

বেথেল দুর্দান্ত ব্যাটিং করে মাত্র ৪৮ বলে ১০৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। শেষ ওভারের প্রথম বলে তিনি রানআউট হওয়ার আগে পর্যন্ত ইংল্যান্ডকে জয়ের আশা দেখিয়েছিলেন।

উইল জ্যাকসও তাকে কিছুটা সঙ্গ দেন। তিনি ২০ বলে করেন ৩৫ রান। তবে অন্য ব্যাটারদের কাছ থেকে তেমন সমর্থন না পাওয়ায় শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৪৬ রান।

ভারতের হয়ে হার্দিক পান্ডিয়া দুটি উইকেট নেন।

এই জয়ে ফাইনালে উঠেছে ভারত। আগামী ৮ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। উল্লেখ্য, ২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও এই দুই দলই মুখোমুখি হয়েছিল।

সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২৫৩/৭, ২০ ওভার (সাঞ্জু স্যামসন ৮৯, শিভম দুবে ৫৪, উইল জ্যাকস ২/৪০)
ইংল্যান্ড: ২৪৬/৭, ২০ ওভার (জ্যাকব বেথেল ১০৫, উইল জ্যাকস ৩৫, হার্দিক পান্ডিয়া ২/৩৮)

ফল: ভারত ৭ রানে জয়ী
ম্যাচসেরা: সাঞ্জু স্যামসন

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ