সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
২:৪৮ অপরাহ্ন, ৩ মার্চ ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতে আটকে উইন্ডিজ ও জিম্বাবুয়ে দল

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে কয়েকটি দলের ভ্রমণসূচিতে। গত রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচ খেলা জিম্বাবুয়ে দল এখনো দেশে ফিরতে পারেনি। নিরাপত্তাজনিত কারণে তাদের ভারতে অবস্থান করতে হচ্ছে। কবে নাগাদ ফিরতে পারবে, তা এখনো নিশ্চিত নয়। একই পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ দলও ভারতে আটকা পড়েছে। তাদের ফেরার সূচিও স্থগিত করা […]

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতে আটকে উইন্ডিজ ও জিম্বাবুয়ে দল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে কয়েকটি দলের ভ্রমণসূচিতে। গত রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচ খেলা জিম্বাবুয়ে দল এখনো দেশে ফিরতে পারেনি। নিরাপত্তাজনিত কারণে তাদের ভারতে অবস্থান করতে হচ্ছে। কবে নাগাদ ফিরতে পারবে, তা এখনো নিশ্চিত নয়।

একই পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ দলও ভারতে আটকা পড়েছে। তাদের ফেরার সূচিও স্থগিত করা হয়েছে। বিষয়টি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে Cricket West Indies (সিডব্লিউআই)।

সিডব্লিউআই জানিয়েছে, দল ও সহায়ক স্টাফদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে তারা International Cricket Council (আইসিসি), সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ ও এয়ারলাইনস অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের নিরাপত্তা ও সুস্থতাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ