সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
১২:২১ পূর্বাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৫

অর্থনীতি / দুর্বল হচ্ছে চাকরির বাজার, আগস্টে আবারও বাড়ল মূল্যস্ফীতি

যুক্তরাষ্ট্রে আগস্ট মাসে ভোক্তা মূল্যস্ফীতি আবারও বেড়েছে। বৃহস্পতিবার প্রকাশিত শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, জুলাইয়ে ০.২ শতাংশ বৃদ্ধির পর আগস্টে দাম বেড়েছে ০.৪ শতাংশ, যা বাজারের ০.৩ শতাংশ অনুমানের চেয়ে বেশি। গত ১২ মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ২.৯ শতাংশে, যা জানুয়ারির পর সর্বোচ্চ। খাদ্য ও জ্বালানি বাদে মূল মূল্যস্ফীতি ৩.১ শতাংশে পৌঁছেছে—এটি ফেব্রুয়ারির পর সর্বোচ্চ এবং […]

দুর্বল হচ্ছে চাকরির বাজার, আগস্টে আবারও বাড়ল মূল্যস্ফীতি
এন এস এম মঈনুল হাসান সজল
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রে আগস্ট মাসে ভোক্তা মূল্যস্ফীতি আবারও বেড়েছে। বৃহস্পতিবার প্রকাশিত শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, জুলাইয়ে ০.২ শতাংশ বৃদ্ধির পর আগস্টে দাম বেড়েছে ০.৪ শতাংশ, যা বাজারের ০.৩ শতাংশ অনুমানের চেয়ে বেশি। গত ১২ মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ২.৯ শতাংশে, যা জানুয়ারির পর সর্বোচ্চ।

খাদ্য ও জ্বালানি বাদে মূল মূল্যস্ফীতি ৩.১ শতাংশে পৌঁছেছে—এটি ফেব্রুয়ারির পর সর্বোচ্চ এবং টানা তৃতীয় মাসের ঊর্ধ্বগতি। ব্যবহৃত গাড়ি, ট্রাক ও পরিবহন খাতে (এয়ারফেয়ারসহ) দামের সবচেয়ে বেশি বৃদ্ধি লক্ষ্য করা গেছে, মাসভিত্তিক প্রায় ১ শতাংশ।

অন্যদিকে চাকরির বাজার দুর্বল হচ্ছে। আগস্টে যুক্তরাষ্ট্রে নতুন চাকরি সৃষ্টি হয়েছে মাত্র ২২ হাজার, যা সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সবচেয়ে কম। গত সপ্তাহে নতুন বেকার ভাতার আবেদন বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজারে, যা প্রত্যাশার চেয়ে বেশি। একই সময়ে প্রকৃত মজুরি কমেছে ০.১ শতাংশ, অর্থাৎ দামের চেয়ে আয়ের গতি কম।

অর্থনীতিবিদেরা বলছেন, এই পরিস্থিতিতেও ফেডারেল রিজার্ভ আগামী সপ্তাহে সুদের হার কমাবে। গোল্ডম্যান স্যাকসের এক বিশ্লেষক মনে করেন, দুর্বল শ্রমবাজারের কারণে সেপ্টেম্বরের পর অক্টোবরেও হার কমানোর সিদ্ধান্ত নিতে পারে ফেড।

বাজারের চিত্র মিশ্র। সরকারি বন্ডের ফলন নেমে এসেছে এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়ে, যা মুদ্রাস্ফীতি কমার প্রত্যাশার ইঙ্গিত দেয়। এর ফলে মর্টগেজ রেটও কিছুটা কমেছে। তবে শেয়ারবাজার ঊর্ধ্বমুখী, কারণ সুদের হার কমলে কোম্পানিগুলোর ঋণের খরচও কমে যায়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য দাবি করেছেন, “যুক্তরাষ্ট্রে কোনো মূল্যস্ফীতি নেই” এবং ফেডকে অনেক আগেই সুদের হার কমানো উচিত ছিল। তবে সিটি গ্রুপসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো বলছে, ভোক্তা চাহিদা দুর্বল হওয়া এবং চাকরির বাজার প্রায় স্থবির হয়ে পড়ায় অর্থনীতিতে “ডিসইনফ্লেশন” বা মূল্যস্ফীতি হ্রাসের প্রবণতা তৈরি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ