সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
২:৫৬ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৬

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা আইসিসি’র

আগামী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য এই আসরের মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৮৭ লাখ ৬৪ হাজার ৬১৫ মার্কিন ডলার, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। সোমবার (১৩ এপ্রিল) আইসিসি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। সংস্থাটি জানিয়েছে, এবারের আসরে চ্যাম্পিয়ন […]

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা আইসিসি’র

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আগামী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য এই আসরের মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৮৭ লাখ ৬৪ হাজার ৬১৫ মার্কিন ডলার, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।

সোমবার (১৩ এপ্রিল) আইসিসি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। সংস্থাটি জানিয়েছে, এবারের আসরে চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার, আর রানার্স-আপ দল পাবে ১১ লাখ ৭০ হাজার ডলার। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে।

টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম ১২টি দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী প্রতিটি দল নিশ্চিতভাবে পাবে ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার। এছাড়া গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য থাকবে ৩১ হাজার ১৫৪ ডলার পুরস্কার।

আর মাত্র ৬০ দিন পর, আগামী ১২ জুন বার্মিংহামের এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই মেগা আসরের। নারী ক্রিকেটে বাড়তি প্রতিযোগিতা ও বৈশ্বিক আগ্রহকে সামনে রেখেই এই বড় বিনিয়োগ করেছে আইসিসি।

আইসিসির প্রধান নির্বাহী সাঞ্জোগ গুপ্তা বলেন, নারীদের ক্রিকেটে ক্রমবর্ধমান জনপ্রিয়তা, প্রতিযোগিতা এবং বৈশ্বিক প্রভাবের প্রতিফলন হিসেবেই এই রেকর্ড প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। তার ভাষায়, নারীদের ক্রিকেট এখন শুধু মাঠেই নয়, ক্রীড়া সংস্কৃতির বৃহত্তর পরিসরেও নতুন মানদণ্ড তৈরি করছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ