সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৫:৩১ অপরাহ্ন, ৯ অক্টোবর ২০২৬

নিউইয়র্কের লং আইল্যান্ডে ট্রেনে ওঠার সময় গুলিবিদ্ধ ৪০ বছর বয়সী ব্যক্তি

নিউইয়র্কের লং আইল্যান্ডে লং আইল্যান্ড রেলরোডের একটি ট্রেনে ওঠার সময় গুলিবিদ্ধ হয়েছেন ৪০ বছর বয়সী এক ব্যক্তি। শুক্রবার ভোরে সাফোক কাউন্টির বেলপোর্ট স্টেশনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি প্রাণে বেঁচে যাবেন। মেট্রোপলিটন পরিবহন কর্তৃপক্ষের (এমটিএ) এক মুখপাত্র জানান, শুক্রবার রাত পেরিয়ে ভোর আনুমানিক আড়াইটার আগে ওই ব্যক্তি […]

নিউইয়র্কের লং আইল্যান্ডে ট্রেনে ওঠার সময় গুলিবিদ্ধ ৪০ বছর বয়সী ব্যক্তি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নিউইয়র্কের লং আইল্যান্ডে লং আইল্যান্ড রেলরোডের একটি ট্রেনে ওঠার সময় গুলিবিদ্ধ হয়েছেন ৪০ বছর বয়সী এক ব্যক্তি। শুক্রবার ভোরে সাফোক কাউন্টির বেলপোর্ট স্টেশনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি প্রাণে বেঁচে যাবেন।

মেট্রোপলিটন পরিবহন কর্তৃপক্ষের (এমটিএ) এক মুখপাত্র জানান, শুক্রবার রাত পেরিয়ে ভোর আনুমানিক আড়াইটার আগে ওই ব্যক্তি ট্রেনে ওঠার সময় তাঁর কাঁধে গুলি লাগে।

এমটিএর তথ্য অনুযায়ী, এ ঘটনার সময় ট্রেন থেকে নেমে যাচ্ছিলেন চারজনের একটি দল। যাত্রীদের ওঠানামার সময় ওই দলের সদস্যরা গুলি ছোড়েন বলে জানানো হয়েছে। ঘটনার পর সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

গুলিবিদ্ধ ব্যক্তিকে পরবর্তী স্টেশন মাস্টিক-শার্লিতে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয়। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, তাঁর অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

এ ঘটনায় জড়িত সন্দেহভাজনদের খুঁজছে পুলিশ। তবে গুলি ছোড়ার কারণ এবং সন্দেহভাজনদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ