ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধেই তিন গোল হজম করে শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে ছিল ভিয়েতনাম। অষ্টম মিনিটে তুয়ান হাই গোল করে দলকে এগিয়ে দেন। ১৭তম মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ একবার দলকে রক্ষা করলেও পরের মিনিটেই সেট পিস থেকে […]
ছবি: সংগৃহীত
ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধেই তিন গোল হজম করে শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে ছিল ভিয়েতনাম। অষ্টম মিনিটে তুয়ান হাই গোল করে দলকে এগিয়ে দেন। ১৭তম মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ একবার দলকে রক্ষা করলেও পরের মিনিটেই সেট পিস থেকে দো দুই মাহনের গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা।
প্রথমার্ধের শেষ দিকে আরও একবার রক্ষণভাগের ভুলের সুযোগ নেয় ভিয়েতনাম। ৩৮তম মিনিটে এনগুয়েইন হাই লং গোল করে স্কোরলাইন ৩-০ করেন।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশের পারফরম্যান্সে কিছুটা উন্নতি দেখা যায়। কোচ কাবরেরা ফরমেশন বদলে ৫-৩-২ কৌশলে খেলিয়ে প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর চেষ্টা করেন। এই সময়ে শ্রাবণ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করেন।
বাংলাদেশও কিছু সুযোগ তৈরি করেছিল। ৬০তম মিনিটে বদলি নামা শাহরিয়ার ইমনের শট প্রতিহত হয়। পরে হামজার পাস কেটে নিয়ে ভিয়েতনামের খুয়াত ফন খাং শট নিলেও তা পোস্টে লাগে।
শেষ দিকে তপু জুনিয়রের গুরুত্বপূর্ণ ব্লকে আরেকটি গোল থেকে রক্ষা পায় বাংলাদেশ। তবে প্রথমার্ধের তিন গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
আগামী ম্যাচে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।